চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবাকে শেষ বিদায় দিয়ে দলে ফিরলেন ধনঞ্জয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ন ০৪, জুন ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

পেশাদারিত্ব! লঙ্কান ক্রিকেটার ধনঞ্জয়া ডি সিলভার কাছে এই শব্দটি এখন দুঃখ ভুলে থাকার উপায়। গুলিতে নিহত জন্মদাতা পিতার শেষকৃত্য সম্পন্ন করার ১২ দিন বাদে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

২৩ মে বাড়ির সামনে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান ক্রিকেটারের বাবা। শ্রীলঙ্কার ওয়েস্ট ইন্ডিজ সফরে ধনঞ্জয়ার খেলারই কথা ছিল না। বোর্ডকে অবাক করে রোববার তিনি দলে যোগ দেয়ার কথা জানান।

ক্রিকেটে এমন ঘটনা এই প্রথম নয়। ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার তার বাবাকে চিতায় রাখার কয়েকদিন বাদে মাঠে নামেন। সেই ম্যাচে তিনি সেঞ্চুরি করেছিলেন।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, সোমবার দলের সঙ্গে যোগ দিবেন ধনঞ্জয়া। কিন্তু বুধবার থেকে শুরু হওয়া প্রথম টেস্টে নাও খেলতে পারেন। দ্বিতীয় টেস্টে মাঠে নামতে পারেন তিনি।

ধনঞ্জয়া শ্রীলঙ্কার তিন নম্বর পজিশনে নিয়মিত ব্যাটসম্যান। নিজের শেষ চার ইনিংসে দুটি সেঞ্চুরি আছে। এর মধ্যে গত ডিসেম্বরে দিল্লিতে চতুর্থ ইনিংসে তার একটি সেঞ্চুরিতে ম্যাচ বাঁচায় লঙ্কানরা।

তার বাবা নির্বাচিত কাউন্সিলর ছিলেন। ২৩ মে সন্ধ্যায় ছেলের উইন্ডিজ যাত্রার কয়েক ঘণ্টা আগে গুলিবিদ্ধ হন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধনঞ্জয়া ডি সিলভালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২৭০ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি ইরানের

এপ্রিল ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘অকটেন, পেট্রোল আরও ২ মাস, ও ডিজেল মে মাস পর্যন্ত চলবে’

এপ্রিল ১৫, ২০২৬

হরমুজ প্রণালি: যুক্তরাষ্ট্রের জন্য ইরানের কৌশলগত ফাঁদ?

এপ্রিল ১৫, ২০২৬

সারাদেশে বর্ষবরণ

এপ্রিল ১৫, ২০২৬

সমুদ্র অঞ্চল পরিকল্পনা বাস্তবায়নে সরকার পদক্ষেপ নিয়েছে: প্রধানমন্ত্রী

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT