চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবাকে আগেই বলেছিলাম, তোমাকে মরতে হবে: রাহুল গান্ধী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৭ অপরাহ্ণ ১১, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A

দাদির মতো বাবারও যে প্রাণহানির আশঙ্কা রয়েছে, সেই ধারণা ছিল। কথায় কথায় রাজীব গান্ধীকে সে কথা বলেছিলেন ছেলে রাহুল গান্ধী।  রাজীব হত্যার পর কেটে গেছে ২৭ বছর। রবিবার সিঙ্গাপুরে আইআইএম অ্যালামনাইদের এক অনুষ্ঠানে ব্যক্তিগত জীবনের সেই ভয়ঙ্কর স্মৃতির প্রসঙ্গ উঠতেই রাহুল বলেন: বাবাকে আগেই বলেছিলাম, তোমাকে মরতে হবে।

১৯৯১ সালের ২১ মে চেন্নাইয়ের কাছে নির্বাচনী জনসভায় এলটিটিইর মহিলা জঙ্গির আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হয় রাজীব গান্ধীর। রাহুল গান্ধীর বয়স তখন ২১। রাহুলের বোন প্রিয়াঙ্কার গান্ধীর ১৯।

সিঙ্গাপুরে সেই দুঃসহ স্মৃতিতে ভারাক্রান্ত রাহুল বললেন: বছরের পর বছর ধরে আমি আর প্রিয়াঙ্কা ক্ষত-বিক্ষত হয়েছি। মর্মান্তিক সে ঘটনা আমাদের সহ্য করতে হয়েছিল। কিন্তু হত্যাকারীদের আমরা ক্ষমা করে দিয়েছি।

পরিবারে একের পর এক মৃত্যু।  প্রথমে দাদি, তারপর বাবা।  রাহুল বলেন: দু-দুবার দুই প্রিয়জনের রক্তাক্ত দেহের সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা থেকে একটা মোক্ষম উপলব্ধি হয়েছিল আমার। সারাদিন যদি ১৫ জন নিরাপত্তারক্ষীও ঘিরে রাখে, তবু নিজেকে সুরক্ষিত ভাবার কারণ নেই।

রাহুল বলেন, যারা ইন্দিরা গান্ধীকে হত্যা করেছিল, তাদের সঙ্গে তিনি ব্যাডমিন্টন খেলতেন। রাহুলের কথায়: দাদি আমাকে বলেছিলেন যে তাকে মরতে হবে। বাবাকে আমি বলেছিলাম যে, তাকেও মরতে হবে।

আবার এলটিটি এর প্রধান প্রভাকরণের মৃতদেহ যখন দেখি, সে সময়ও মনে হয়েছিল তার উপর অত্যাচার চালানো হয়েছে। তার সন্তানদের জন্য খারাপ লেগেছিল।

Reneta

তবে কি বাবা, দাদির ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিজে সতর্ক থাকেন রাহুল? সরাসরি কিছু না বললেও কংগ্রেস সভাপতির বক্তব্য, রাজনীতিতে প্রায়ই অদৃশ্য শক্তির মুখোমুখি হতে হয়। কখন যে আঘাত আসবে, তা বোঝাই যায় না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রিয়াঙ্কা গান্ধীরাজীব গান্ধীরাহুল গান্ধী
শেয়ারTweetPin1

সর্বশেষ

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬

জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে সেলফি

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার জয়ের সঙ্গে শিরোপা ধরে রাখার সম্ভাবনাও জানাল সুপারকম্পিউটার

জুলাই ১১, ২০২৬

মার্কিন নাগরিকদের স্বাগত জানাবে চীন: চীন মুখপাত্র

জুলাই ১১, ২০২৬

বিয়ের আসরে খাসির মাংসের বদলে মুরগি, সংঘর্ষে আহত ১২

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT