চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্দরবানে স্বেচ্ছা লকডাউনে ম্রো জনগোষ্ঠী

হাসান ইসমাইলহাসান ইসমাইল
৪:৪০ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২০
- সেমি লিড, বান্দরবান
A A

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে যার যার ঘরে থাকার আহবান জানিয়ে কাজ করে হিমশিম খাচ্ছে প্রশাসন। তখন নিজেদের এলাকা নিজেরা ‘লকডাউন’ রেখেছেন বান্দরবানের ম্রো জনগোষ্ঠীর লোকজন। স্থানীয় ম্রো ভাষায় এর নাম ‘খাসুর’ করে রাখা।

এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চিম্বুক পাহাড়ে ম্রো জনগোষ্ঠী। সেখানে তিনটি পাড়ার প্রবেশ মুখে বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন তারা। বাইরের কেউ এখন ঢুকতে পারবে না, আবার জরুরি প্রয়োজন ছাড়া পাড়ার কেউ বাইরে যেতে পারবে না।

ম্রো পাড়া বান্দরবান শহর থেকে ১৮ কিলোমিটার দূরে।

ম্রো জনগোষ্ঠী ছাড়াও চিম্বুক পাহাড়ের রাংলাই, মধ্যম, সিংচ্যং, ম্রলং পাড়ার বাসিন্দারা নিজেদের লকডাউন করে রেখেছেন। এরপরই বিষয়টি দৃষ্টি কাড়ে সকলের।

দেশব্যাপী করোনা ভাইরাসের কথা শুনে গত ২৭ মার্চ পাড়ার লোকজন দীর্ঘদিনের প্রথা অনুযায়ী মহামারি থেকে বাঁচতে নিজেদের লকডাউন করে দেয়।

রাংলাই ম্রো পাড়ার বাসিন্দা পেলে ম্রো জানান: এই পাড়া লকডাউন প্রথা বহু আগে থেকেই ম্রো সমাজে প্রচলন ছিল এবং এখনো আছে। এর স্থানীয় নাম খাসুর। এটি দেয়া হলে বাইরের মানুষ পাড়ায় আসতে পারবে না, ভেতরের মানুষও বাইরে যেতে পারবে না। কেউ বাইরে গেলেও তাকে বাইরে অবস্থান করতে হবে, পাড়ার ভেতর আসতে পারবে না। যতদিন না এটি খোলা না হয়।

Reneta

মধ্যমপাড়া বাসিন্দা ইয়ং য়েং ম্রো জানান: এই খাসুর বানিয়েছি আমরা তিন পাড়া সকলেই মিলে, যাতে করোনাভাইরাস থেকে রক্ষা পাই এবং পাড়াবাসীকে যাতে রক্ষা করতে পারি। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক না হয়, ততদিন বন্ধ রাখা হবে।

একই পাড়ার বাসিন্দা রেংটন ম্রো জানান: পাড়াবাসী যেহেতু অতি গরিব ও দিনমজুরি করে খায়। সেক্ষেত্রে সরকারের উচিত অসহায় এই পাড়াবাসীর দিকে নজর দেয়া। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও অন্তত দু’বেলা খাবারের ব্যবস্থা যাতে সরকার করে দেয়।

অন্যদিকে করোনা প্রতিরোধসহ বান্দরবান জেলায় খাদ্য নিরাপত্তা বিষয়ে বিশেষ উদ্যোগের কথা জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম হোসেন।

তিনি বলেন: ৪৭ মেট্রিক টন চাল, তিন লক্ষ ৪০ হাজার টাকা প্রতিটি উপজেলায় ইউএনওদের মাধ্যমে দেয়া হবে। এর মধ্যে বান্দরবান সদর উপজেলায় ১০ টন চাল, ৭০ হাজার নগদ টাকা বিতরণ করা হবে স্থানীয় প্রশাসনের মাধ্যমে। এটি শেষ নয়, প্রধানমন্ত্রীর ঘোষণা মোতাবেক আমরা প্রতিটি অসহায় ও দুস্থ পরিাবরের মধ্যে পৌঁছে দেব, শুধু মানুষজন ঘরে থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসবান্দরবানলক ডাউন
শেয়ারTweetPin

সর্বশেষ

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

জুলাই ৮, ২০২৬
ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT