চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু

হাসান ইসমাইলহাসান ইসমাইল
২:৫১ অপরাহ্ণ ২৯, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, জনপদ, বান্দরবান
A A

বান্দরবান সদরের রাজবিলা ইউনিয়নের জামছড়িতে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে আহত সাবেক ইউপি সদস্য (মেম্বার) উচথোয়াই মারমার মৃত্যু হয়েছে। শনিবার ভোর সাড়ে চারটায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের জামছড়িতে পাহাড়ে অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্যদের অতর্কিত হামলায় আওয়ামী লীগ নেতাসহ ৫ জন গুলিবিদ্ধ হয়।

অন্যদিকে আহতদের মধ্যে সাবেক ইউপি সদস্য (মেম্বার) উচথোয়াই মারমা শনিবার ভোরে নিজ বাড়িতে মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, গুলিবিদ্ধ আহত পাঁচ জনের মধ্যে একজন শনিবার মারা গেছে।

গুলি বর্ষণের ঘটনায় এখন পর্যন্ত ৩ জন মারা গেছে। বান্দরবান সদর থানার এস আই মাজাহারুল হক বাদী হয়ে সদর থানায় এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে এখনো এই ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

গত ২২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বান্দরবান সদরের রাজবিলা ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে জামছড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচনু মারমা (৫৫) এবং ঘটনায় আতঙ্কিত হয়ে স্ট্রোক করে বাথোয়াই মারমা (৬৩) এর মৃত্যু হয়। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হন আরও ৫ জন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাবেক ইউপি সদস্য
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT