চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্দরবানে শেল বিস্ফোরণে ২ সেনা সদস্য নিহত

হাসান ইসমাইলহাসান ইসমাইল
৩:৫০ অপরাহ্ণ ১৭, মে ২০১৯
- সেমি লিড, জনপদ, বান্দরবান
A A

বান্দরবানের শোয়ালক ফায়ারিং রেঞ্জে দুর্ঘটনাবশত শেল বিস্ফোরণে ২ সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ সেনা সদস্য। এর মধ্যে ঢাকা সিএমএইচে একজনের মৃত্যু হয়।

শুক্রবার বেলা ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।  জানা গেছে, হতাহত সেনা সদস্যরা কুমিল্লা সেনানিবাসের ১৬-প্যারা ব্যাটালিয়নের সদস্য। আাগামীকাল শনিবার বিকেলে ওই এলাকায় ফায়ারিং হওয়ার কথা ছিল। এ উপলক্ষে তারা ঝোপ-জঙ্গল পরিস্কার করছিলেন। এ সময় ওই বিস্ফোরণ ঘটে।

নিহত সেনা সদস্যের নাম জাহিদুল ইসলাম (২৯)। আরেক সেনা সদস্যের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

আহতরা হলেন- সৈনিক আসাদ, নিপুন চাকমা, রাজু, হাসান, তারেকুল, মোস্তাফিজ ও আরিফ।
তাৎক্ষণিকভাবে তাদের ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

হতাহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারে নেয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে।

ঘটনার পর ওই এলাকা সেনাবাহিনী ঘিরে রেখেছে। বান্দরবানের পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Reneta

স্থানীয় ইউপি সদস্য আছুমং জানিয়েছেন, তারা বড় ধরনের বিস্ফোণের শব্দ শুনেছেন। তিনি হতাহতদের নিয়ে যেতে দেখেছেন। এ ব্যাপারে  বান্দরবান সেনা রিজিয়নের মেজর মাহবুব এর সাথে যোগাযোগ করা হলে, তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আর বিস্তারিত জানার জন্য আইএসপিআর’র সাথে যোগাযোগ করতে বলেছেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

কুড়িগ্রামে বাণিজ্যিক ভাবে সম্প্রসারিত হচ্ছে লটকন বাগান

জুলাই ১৩, ২০২৬
কুড়িগ্রামের তিন জমজ বোন তাবিয়া রহমান, তাহিয়া রহমান ও তাকিয়া রহমান। ছবি: প্রতিনিধি।

তিন জমজ বোনের ট্যালেন্টপুল বৃত্তি

জুলাই ১৩, ২০২৬

পেরুতে সন্তানের নাম ‘হালান্ড’ রাখার হিড়িক

জুলাই ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামে পানিতে ডুবে মুক্তিযোদ্ধার মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

চাঁদের হাটের আড্ডা থেকে কিংবদন্তীর দরজায়

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT