চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্দরবানে যৌথ অভিযান চলছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৬ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে বান্দরবানের থানছি সীমান্তজুড়ে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

যৌথবাহিনী থানছির বড় মদক এলাকা কর্ডন করে অভিযান চালাচ্ছে। অভিযানের অংশ হিসেবে হেলিকপ্টারে গোটা এলাকা টহলে রেখেছে যৌথবাহিনী।

বুধবার রাতে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার তাইতংপাড়া কলেজ রোড এলাকা থেকে আরাকান বাহিনীর এক সদস্য রেনাইজু মার্মার বাড়িতে তল্লাশি চালিয়ে সেনাবাহিনী হাতকাটা এক যুবককে আটক করেছে।

আটক যুবকের নাম অংক্রাউ রাখাইন (২৫)। তার পিতার নাম কেজাউল রাখাইন। আটক যুবক মিয়ানরমারের আরাকানের বাসিন্দা বলে সেনাবাহিনীকে জানিয়েছে।

এসময় সেখান থেকে ২টি বিদেশী ঘোড়া, আরাকান বাহিনীর ৩ সেট পোশাক, ৩টি ল্যাপটপ, ২টি ক্যামেরাসহ মূল্যবান কাগজপত্র উদ্ধার করা হয়।

রাজস্থলী উপজেলার অফিসার ইনচার্জ মো. অহিদুল্লাহ জানান, রেনাইজু মার্মাকে আটক করা গেলে সব তথ্য বেরিয়ে আসবে। এলাকায় এখনো যৌথবাহীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

Reneta

বুধবার সকালে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে আহত হন বিজিবির দুই সদস্য। এরপর সন্ধ্যায় যৌথ অভিযানের ঘোষণা দেন বিজিবি প্রধান। অভিযানের মুখে পিছু হটে আরাকান আর্মির সন্ত্রাসীরা।

বুধবার সকালে বড় মদকের দোলিয়ন পাড়া ক্যাম্পে বিজিবি’র টহল দলের ওপর গুলি ছোড়ে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা। বিজিবিও পাল্টা গুলি চালায়। গুলিতে আহত বিজিবির নায়েক জাকির এবং সিপাহী আব্দুল গনি চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরাকান আর্মিবাংলাদেশ-মিয়ানমার সীমান্তবিজিবি-বিচ্ছিন্নতাবাদী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবোসাব ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জুলাই ৭, ২০২৬

ইউনিভার্সিটি অব চানখাঁরপুল ঘিরে দর্শকের আগ্রহ

জুলাই ৭, ২০২৬

ঝামেলামুক্ত ও সাশ্রয়ী ‘প্যাকেজ ভিসা’ প্রকল্প শুরু করেছে সৌদি আরব

জুলাই ৭, ২০২৬

মেসির মতো ‘সমর্থন’ পান না রোনালদো

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT