চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্দরবানে ইউপি নির্বাচনে বিশৃঙ্খলা, বিজিবির গুলিতে নিহত ১

হাসান ইসমাইলহাসান ইসমাইল
৬:৫৩ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৯
- সেমি লিড, জনপদ, বান্দরবান
A A

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির সময় বিজিবির গুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছেন।

সোমবার বিকেলে উপজেলার ঘুনধুম ইউনিয়নের ফাত্রাঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ওই এলাকায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে জাল ভোট নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিজিবি গুলি চালালে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মংকিছা তঞ্চঙ্গ্যা (৪৫)। এছাড়া আহত অংছা মং তঞ্চঙ্গ্যা (৩৪) এর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান: ঘুনধুম ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী বাবুল তঞ্চঙ্গ্যা ও মোহাম্মদ আলী এই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে জাল ভোট নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এসময় বেশ কিছু সমর্থক ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা গুলি চালায়।

স্থানীয়রা জানিয়েছেন: হতাহতরা দু’জনেই মেম্বার প্রার্থী বাবুল তঞ্চঙ্গ্যার সমর্থক। মেম্বার প্রার্থী মোহাম্মদ আলী কেন্দ্রে জাল ভোট দিচ্ছে এমন অভিযোগ তুলে বাবুল তঞ্চঙ্গ্যার সর্মথকরা কেন্দ্রে প্রবেশের চেষ্টার সময় এ ঘটনা ঘটে।

Reneta

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানিয়েছেন: ফাত্রাঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বারের সমর্থকরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে সেখানে বিজিবি গুলি চালায়, এতে ১ জন নিহত ও অপরজন আহত হয়। ঘটনা তদন্তে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলিনিহতবান্দরবানবিজিবিভোট
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT