চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্দরবান সীমান্ত থেকে বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে গেছে বিজিপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২০
জনপদ, বান্দরবান
A A

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত থেকে মো: ইউছুপ নামে এক বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী-বিজিপি।

সোমবার বিকাল ৪টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলী-জারুলিয়াছড়ির নো ম্যান্সল্যান্ডের ৪৭ নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে।

ওই কৃষকের নাম মো: ইউছুপ (৩২)। তিনি একই উপজেলার ফুলতলী গ্রামের সোলেমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলতলী-জারুলিয়াছড়ি সীমান্তের ৪৭-নম্বর মেইন পিলারের কাছাকাছি (বাংলাদেশ অভ্যন্তরে) গবাদি পশু চরানোর সময় মিয়ানমারের বিজিপির সাথে ডিউটিরত আনসার বাহিনীর সদস্যরা ইউছুপকে ধরে হাত-পা বেধে সীমান্তে ফেলে রাখে। সন্ধ্যার পর তাকে কাটাঁতারের ওপারে নিয়ে যায়।

ঘটনার পর পর মিয়ানমারকে প্রতিবাদ জানিয়ে যোগাযোগ করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। যদিওবা নাইক্ষ্যংছড়ি ১১বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া আফরিন কচি বলেন, এক বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি। বিষয়টি নিয়ে সীমান্তের সংশ্লিষ্টদের সাথে আলাপ করার চেষ্টা করছি।

Reneta

ঘটনাস্থল এলাকার কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, কিছুদিন পূর্বে জারুলিয়াছড়ি এলাকার কয়েকজন ব্যক্তিকে ইয়াবা দিয়েছিলো মিয়ানমারের আনসার সদস্যরা। কিন্তু ইয়াবা ব্যবসায়ীরা টাকা পরিশোধ করেনি। যার কারণে সাধারণ এই নাগরিককে ধরে নিয়ে গেছে মিয়ানমার আনসার সদস্যরা। তাদের ধারনা এই ব্যক্তিকে আটকে রেখে পাওনাদারদের সাথে যোগাযোগ করা সম্ভব হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিজিপিবিজিবিমিয়ানমারসীমান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬

ম্যাচের পর ইরান দলকে একরকম তাড়িয়ে দেয়া হয়েছে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT