চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাণিজ্য মেলায় খণ্ডকালীন চাকরির সুযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৮
অর্থনীতি
A A

আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৯। মেলায় প্রচুর দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়ে নিজেদের পণ্য বিক্রির পাশাপাশি পণ্যের প্রচারও করে থাকে। তাই ক্রেতা-দর্শনার্থীদের চাপ সামলাতে তারা নিজেদের কর্মীর পাশাপাশি চুক্তিভিত্তিক খণ্ডকালীন কর্মী নিয়োগ দিয়ে থাকে।

এর সিংহভাগই নিয়োগ দেয়া হয় কলেজ বা বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের মধ্য থেকে।

প্রতিবছরের মতো এবারও বিভিন্ন প্রতিষ্ঠান কর্মী চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। যোগাযোগ করে এসব প্রতিষ্ঠানে মেলা চলাকালীন সেলস এক্সিকিউটিভ, ব্র্যান্ড প্রমোটর বা বিক্রয়কর্মী কর্মী হিসেবে যোগ দিতে পারেন শিক্ষার্থীরা। এতে কিছু আয়ের পাশাপাশি পাওয়া যাবে মার্কেটিং বিষয়ে দারুণ অভিজ্ঞতাও। যা পরবর্তী সময়ে চাকরি ক্ষেত্রে কাজে লাগতে পারে।

Banglabid

এ বিষয়ে প্রাণ আরএফএল গ্রুপের প্রধান ব্যবস্থাপক (ইভেন্ট) আদিল খান বলেন, ‘আমরা গতবারও প্রায় ৩শ জন কর্মী নিয়েছিলাম। এবারও ২৫০ জনকে নেওয়া হবে।

তবে সদ্য স্নাতক অথবা বর্তমানে যাঁরা স্নাতক সম্পন্ন করছেন, নিয়োগের ক্ষেত্রে তাঁদের প্রাধান্য দেওয়া হয়। এছাড়া এইচএসসি পাস করা প্রার্থীদেরও নিয়োগের ক্ষেত্রে সমান সুযোগ দেওয়া হয় বলে জানান তিনি।

মেলায় চাকরি পাওয়ার যোগ্যতা
মেলায় চাকরির জন্য শুধু শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি থাকতে হবে কিছু বাড়তি যোগ্যতাও। কারণ ক্রেতাদের সাথে যোগাযোগের দক্ষতা, পণ্য সম্পর্কে উপস্থাপনার কৌশল, স্মার্টনেস, উপস্থিত বুদ্ধিমত্তা, ব্যক্তিত্ব ইত্যাদি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় নিয়োগ প্রক্রিয়ায়।

Reneta

কিভাবে চাকরির সন্ধান পাবেন
যেহেতু খণ্ডকালীন চাকরি তাই নিয়োগের জন্য পত্রিকায় তেমন একটা বিজ্ঞপ্তি দেওয়া হয় না। ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমেই বেশির ভাগ প্রতিষ্ঠান নিয়োগ দেয়। সে জন্য অন্তত এক মাস আগে থেকেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখলে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়াও প্রতিষ্ঠানগুলো তাদের ফেসবুক পেজে, বিভিন্ন চাকরি প্রদানকারী এবং চাকরিপ্রত্যাশীদের গ্রুপগুলোর মাধ্যমে লোক নেওয়া হয়। মেলায় যেসব ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান কর্মী সরবরাহ করে, তাদের সঙ্গে যোগাযোগ করলেও চাকরি পাওয়া যেতে পারে।

জানা গেছে, গত বছরের মেলায় ৬ শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছিল, যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানে কয়েক হাজার তরুণ-তরুণী কাজের সুযোগ পেয়েছিলো।

কী সুযোগ-সুবিধা পাবেন
এক মাস খণ্ডকালীন চাকরির জন্য কর্মীদের প্রতিষ্ঠানভেদে ১০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত দেয়া হয়। এ ছাড়া সকাল-বিকাল নাশতা, দুপুর ও রাতে খাবার, প্রতিষ্ঠানভেদে মোবাইল খরচ এবং যাতায়াত খরচও দেওয়া হয়।

কোনো কোনো প্রতিষ্ঠান কর্মীদের এক মাসের কাজের অভিজ্ঞতা সনদও দিয়ে থাকে। যা পরবর্তী সময়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বা অন্য কোথাও চাকরির ক্ষেত্রে আবেদনপত্রে অভিজ্ঞতা হিসেবে কাজে লাগে।

যেসব কোম্পানি কর্মী নিচ্ছে
আরএফএল গ্রুপ:
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য আরএফএল গ্রুপ ইতিমধ্যে ২৫০ জন খণ্ডকালীন সেলস এক্সিকিউটিভ নিয়োগ করবে বলে জানিয়েছে।

এইচএসসি পাস হলেই এ পদে আবেদন করা যাবে। ২০ থেকে ৩০ বছরের নারী ও পুরুষ পদটিতে আবেদন করতে পারবে। প্রার্থীকে শুদ্ধ উচ্চারণে কথা বলতে জানতে হবে এবং আকর্ষণীয় ব্যক্তিত্বসম্পন্ন হতে হবে। চাপের মধ্যে কাজ করার মানসিকতা থাকতে হবে।

হাতিল ফার্নিচার: বাণিজ্য মেলায় ২৫ জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিবে হাতিল ফার্নিচার। এখানে চাকরি পেতে যোগ্যতা থাকতে হবে যেকোনো বিভাগ থেকে স্নাতক পাস। বয়স হতে হবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে। নারী-পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

আকতার ফার্নিচার: মেলায় ৫০ জন জুনিয়র সেলস এক্সিকিউটিভ নেবে আকতার ফার্নিচার। ফার্নিচার বিষয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। নতুনদের এক মাসের বেতন দেওয়া হবে ১২ হাজার টাকা। অভিজ্ঞদের আলেচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে। সঙ্গে দেওয়া হবে নাস্তা ও ট্রান্সপোর্ট সুবিধা।

কোকোলা ফুড প্রডাক্টস: মেলায় ৪০ জন খণ্ডকালীন সেলস প্রমোটর (মহিলা ও পুরুষ) নেবে কোকোলা ফুড প্রডাক্টস। অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন-ভাতা নির্ধারণ করা হবে আলোচনার মাধ্যমে। আবেদনপত্র পাঠাতে হবে কোকোলা ফুড প্রডাক্টস লিমিটেডের মানবসম্পদ বিভাগ বরাবর।

বেঙ্গল গ্রুপ: বেঙ্গল গ্রুপ নিবে ৪০-৫০ জন ব্র্যান্ড প্রমোটর। যাদের কাজ করতে হবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।

আবেদনের যোগ্যতা এইচএসসি বা স্নাতক। একই কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। ভাতা হিসেবে প্রতিদিন দেওয়া হবে ৫০০ টাকা এবং সঙ্গে বিকেলের খাবার।

রাতে বাসায় ফেরার জন্য মেয়েদের দেওয়া হবে পরিবহন সুবিধা। আগ্রহীদের সিভি জমা দিতে হবে বেঙ্গল গ্রুপের প্রধান কার্যালয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাণিজ্য মেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তেলের দাম ব্যারেল প্রতি ৯০ ডলার ছাড়াল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিলামে উঠছে র‍্যাবের ৮ প্রশিক্ষিত কুকুর

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ-জালিয়াতির মামলা খারিজ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি দফতরে সৌরবিদ্যুৎ ব্যবহারের নতুন নির্দেশনা

আগস্ট ১১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

৩৮ বছরে এই প্রথম কুড়ুলগাছি দাখিল মাদ্রাসার সব পরীক্ষার্থী ফেল

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT