চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ থাকা প্রয়োজন: ইউজিসি

মোস্তফা মল্লিকমোস্তফা মল্লিক
১১:০৩ অপরাহ্ণ ০৪, মে ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

জাতীয় বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ থাকা প্রয়োজন বলে মনে করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে অবকাঠামোগত উন্নয়ন, মিড ডে মিল, উপবৃত্তির অর্থ বৃদ্ধি, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষসহ সার্বিক উন্নয়নের দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের।

সোমবার টাঙ্গাইলের গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষা বাজেটের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল পর্যায়ে বাজেট ভাবনা নিয়ে হৃদয়ে মাটি ও মানুষের কৃষি বাজেটের আদলে শিক্ষা বাজেটের এটি তৃতীয় আয়োজন।

শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি ছাড়াও জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বাজেট আলোচনায় অংশ নেন। আলোচনায় উঠে আসে শিক্ষা খাতের নানা বিষয়।

স্থানীয় একজন অভিভাবক বলেন, জাতীয় শিক্ষানীতিতে বলা আছে জিডিপির ৬ শতাংশ শিক্ষাখাতে ব্যয় করতে হবে। এবছর তা কতটুকু বাড়তে পারে বলে তারা তা জানতে চেয়েছেন।

শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বৃদ্ধিসহ শিক্ষকদের মান সম্মত বেতনের বিষয়টিও উঠে আসে আলোচনায়।

আলোচনায় উপস্থিত শিক্ষকরা বলেন, আসন্ন বাজেটে যেন শিক্ষকদের অনুদানের ব্যবস্থা করা হয়। তারা আরো বলেন, শিক্ষকদের স্বল্পতায় অন্যান্য শিক্ষকরা কোনো বিশ্রামের সুযোগ পান না।

Reneta

মাল্টিমিডিয়া ক্লাসরুম থাকলেও সেখানে শিক্ষার্থীদের ক্লাস করাতে পারেনা বলে জানান টাঙ্গাইলের শিক্ষকরা।

আলোচনা অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, তাদের স্কুলে বিজ্ঞানাগার থাকলেও সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম নেই।

বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. একে আজাদ চৌধুরীসহ অন্যান্য বক্তারা বলেছেন, টাকার সংকুলানের জন্য এমপিও ভুক্ত করা যায় না, যন্ত্রপাতি দেয়া যায় না, অবকাঠোমগত উন্নয়নও করা যায় না।

বক্তারা আরো বলেন, এসব কিছু বিবেচনা করে সরকার এবছর শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর চেষ্টা করছেন। শিক্ষায় বেশি অর্থ বরাদ্দ ভবিষ্যত প্রজন্মের জন্য বড় বিনিয়োগ।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আলাউদ্দিন বলেন, এবার বাজেটে গ্রাম পর্যায় পর্যন্ত সবার জন্য সমান শিক্ষার সুবিধা পৌঁছানোর দাবি করবেন তারা।

শিক্ষা বাজেটের পরবর্তী অনুষ্ঠান হবে খুলনার ফুলতলার রি-ইউনিয়ন মডেল স্কুল এ্যন্ড কলেজে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউজিসিশিক্ষাখাত
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT