চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজেট প্রত্যাখ্যান করলো বিএনপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৭ অপরাহ্ন ০৭, জুন ২০১৮
রাজনীতি
A A

২০১৮-২০১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ধোঁকাবাজি, লুটপাটের এবং নির্বাচনী বাজেট দাবি করে প্রত্যাখ্যান করেছে বিএনপি।

এ সরকারের বাজেট প্রস্তাবেরও কোনো এখতিয়ার নেই বলে দাবি করেছে দলটির নেতারা।

বৃহস্পতিবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নির্বাচনী বছরে ভোটের আকর্ষণের জন্য এত বড় ঘাটতির একটি বিশাল বাজেট দেয়া হয়েছে। মূলত জনগণের সাথে প্রতারণা করে ভোটে আকৃষ্ট করার জন্য এ বাজেট।

‘তাই এটা নির্বাচনী বাজেট। ভোট আকর্ষণের বাজেট। জনগণের স্বার্থের বাজেট নয়। এছাড়া এই বাজেট বাস্তবায়নের জন্য আর্থিক সক্ষমতাও নেই এবং প্রশাসনিক দক্ষতাও নাই। সুতরাং এটা বাস্তায়নযোগ্য নয়।’

তিনি বলেন, আমরা (বিএনপি) এই বাজেট প্রত্যাখ্যান করছি। কারণ এই বাজেট জনগণের কোন উপকারে আসবে না। আমরা এর প্রতিবাদ করছি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বর্তমান স্বৈরাচারী সরকার আজকে একটি বাজেট দিয়েছে। ইতিমধ্যে এ বাজেট সংসদে উত্থাপন করা হয়েছে। বাজেটে মূল্য ব্যয় ধরা হয়েছে ৪ লাখ ৬৪ হাজার কোটি টাকা। তার মধ্যে উন্নয়ন বাজেট হচ্ছে, ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা। আর ঘাটতি হচ্ছে, ১ লাখ ৮৫ হাজার ২৯৩ কোটি টাকা।

Reneta

“এই ঘাটতি, যেটা বাজেটের এক-চতুর্থাংশের বেশি। এই ঘাটতি বাজেট কেনো দেয়া হয়েছে? রাজস্ব, সরকারি খরচ এবং সরকারি বেতন কমানো যায় না। আসলে এখানে উন্নয়নের জন্য সেই পরিমাণ কোন টাকা-পয়সা নেই”।

তিনি বলেন, আজকে স্বৈরাচার সরকারের অর্থনৈতিক ভুল নীতির কারণে এবং স্বেচ্ছাচারিতার ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে। এই ব্যাংকগুলোকে যদি সরকারকে আবার ঋণ দিতে হয় তাহলে ভবিষ্যতে ব্যাংকগুলো প্রাইভেট সেক্টরে কোন ঋণ দিতে পারবে না।

খন্দকার মোশাররফ বলেন, ঋনের বোঝা বাড়িয়ে সরকার এত বড় ঘাটতি বাজটে দিয়েছে, ঋণ নির্ভর একটি বাজেট। এতে জনগণের উপর ঋণের বোঝা বৃদ্ধি হবে। এছাড়া রাজস্ব আদায়ের জন্য যে টার্গেট করা হয়েছে, সেটাও সম্ভব হবে না। জনগণের পকেট থেকেই এ ঘাটতি পূরণ করতে হবে।

স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, প্রস্তাবিত বাজেট সুন্দর নীল রঙের একটি বেলুন। এটার ভিতরে কিছু নাই। এটা একটি গতানুগতিক বাজেট।

নির্বাচনকে সামনে রেখে এই বাজেট দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন মওদুদ আহমদ।

মওদুদ বলেন, বর্তমান সরকার নির্বাচিত না। তারপরেও এই সরকারের গুন্ডামি, সন্ত্রাস মেনে নিতে হচ্ছে আমাদের। আজ যে বাজেট তথাকথিত অর্থমন্ত্রী পেশ করছে, এটা ধোঁকাবাজি বাজেট, অনৈতিক সরকারের লুটপাট করার বাজেট।

তিনি বলেন, গত বছর প্রায় ৬০ হাজার কোটি টাকার কম বাজেট ছিল। এবছর এটা বাড়িয়েছে বৃহৎ বাজেটের নাম করে। আসলে তাদের মূল লক্ষ্য হলো লুটপাট করা। এজন্য এ বাজেট সাধারণ মানুষের কাজে আসবে, এমনটা প্রত্যাশা করা ঠিক হবে না।

দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুও প্রস্তাবিত বাজেটকে ধোঁকাবাজি ও লুটপাটের বাজেট উল্লেখ করে বলেন, এই বাজেট লোক দেখানো। বাজেট বাস্তবায়ন করা সম্ভব হবে না। এই অবৈধ সরকার ৮০০০ কোটি টাকা বাজেটে পদ্মা সেতু শুরু করেছিল। এখন সম্ভবত ২০০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে আসলে তাদের মূল লক্ষ্য হলো লুটপাট করা। এটা যখন (পদ্মা সেতু) শেষ হবে তখন কত কোটি টাকা ছাড়িয়ে যাবে তা বলা মুশকিল।

বর্তমান বাজেট সম্পর্কে বিএনপির পক্ষ থেকে অফিসিয়ালিভাবে বলা হবে বলেও জানান তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় বাজেটজাতীয় বাজেট ২০১৮-২০১৯প্রস্তাবিত বাজেটবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৬ সালের হজের ভিসা ৮ ফেব্রুয়ারি থেকে শুরু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

হার্ট অ্যাটাক করে সিসিইউতে শহীদ মীর মুগ্ধর বাবা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ফিরছেন জনি ডেপ!

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বাংলা ছবির সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT