চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজাচ্ছেন আইয়ুব বাচ্চু, গাইছেন তারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২২ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

‘কোটি প্রাণে মিশে, আমরা এখন বিশে’-এই স্লোগানকে সামনে রেখে ১ অক্টোবর চ্যানেল আই পা রাখছে বিশ বছরে। শতভাগ পেশাদারিত্ব, নতুনত্ব, সৃজনশীলতা ও তারুণ্যের জয়গান গেয়ে ১৯ বছর পার করার এই অধ্যায়। চ্যানেল আইয়ের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে চলছে বিশেষ আয়োজন। যা ছুঁয়ে গেল চ্যানেল আইয়ের নিয়মিত গানের অনুষ্ঠান ‘আমার যতো গান’কেও!

অনন্যা রুমার প্রযোজনায় শরীফ হোম এপ্লায়েন্স লিমিটেড ‘আমার যতো গান’-এর অনুষ্ঠানটি মেগা শোতে রূপ নিল প্রতিষ্ঠা বার্ষিকীর ঠিক আগের দিন। সাধারণত এই অনুষ্ঠানটি প্রতিদিন তিনটা থেকে শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয়। যেখানে গান করেন দেশের প্রখ্যাত শিল্পীরা। কিন্তু চ্যানেল আইয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গানের এই অনুষ্ঠানটি রবিবার আয়োজন করা হয়েছে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

এর কারণ জানিয়ে অনন্য রুমা বলেন, চ্যানেল আই মানেই নতুন কিছু, নতুন চমক। আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘আমার যতো গান’-এর শ্রোতা দর্শকদেরও চ্যানেল আইয়ের প্রতিষ্ঠা বার্ষিকীর আমেজ দিতে চেয়েছি। এজন্যই একেবারে ভিন্ন আয়োজন নিয়ে সাজানো হয়েছে আজকের পর্বটি। যেখানে গান করছেন চ্যানেল আই সেরাকণ্ঠ, চ্যানেল আই ক্ষুদে গানরাজ, সেভেন আপ মিউজিক্যাল প্রিমিয়ার লীগ এবং চ্যানেল আই বাংলার গানের সেরা শিল্পীরা। আর তাদের গানের সঙ্গে ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছেন দেশের অন্যতম প্রভাবশালী মিউজিশিয়ান আইয়ুব বাচ্চু।

এমন আয়োজন নিয়ে উচ্ছ্বসিত স্বয়ং আইয়ুব বাচ্চু। তিনি জানান, চ্যানেল আইকে আমি আমার নিজের চ্যানেল মনে করি। গত বিশ বছর তাদের জার্নির সাথে আমিও ছিলাম। প্রথমে ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানাই।

তরুণ শিল্পীদের সাথে বাজানোর অভিজ্ঞতার কথা জানিয়ে উপমহাদেশের প্রখ্যাত এই গিটারিস্ট বলেন, চ্যানেল আইয়ের চারটি ভিন্ন ভিন্ন গানের প্লাটফর্ম থেকে তরুণ শিল্পীদের সাথে বাজানোর অভিজ্ঞতা নতুন। এরা প্রত্যেকেই প্রতিভাবান। এমন ভিন্নধর্মী আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোয় চ্যানেল আইকে ধন্যবাদ। এদের সাথে বাজানো বেশ উপভোগ করছি।

চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর ঠিক আগে আগে এমন আয়োজন নতুন মাত্রা যোগ করবে এমনটাই মনে করছেন অনুষ্ঠানটির প্রযোজক। দিলরুবা সাথীর উপস্থাপনায় শরীফ হোম এপ্লায়েন্স লিমিটেড ‘আমার যতো গান’-এর আইয়ুব বাচ্চুর মিউজিকে গাইছেন ক্ষুদে গানরাজের উদয়, সেভেন আপ প্রিমিয়ার লীগের মাটি, চ্যানেল আই বাংলার গানের ইলমা, শারমিন ও অঙ্কন এবং চ্যানেল আই সেরাকণ্ঠের মেহেদি।

Reneta

চার ঘন্টা ব্যাপীর এই অনুষ্ঠানটি চ্যানেল আইয়ে প্রচারের পাশাপাশি শোনা যাচ্ছে রেডিও ভূমিতে।

ছবি: তানভীর আশিক

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্যা রুমাআইয়ুব বাচ্চুচ্যানেল আইদিলরুবা সাথীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬

খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিকে প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT