রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাফর আলী খান নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
জাফর আলী খান ৩ হাজার ৭৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান পেয়েছেন ২ হাজার ১৫৯ ভোট।
বিএনপির প্রার্থী ওমর আলী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫৭৯ ভোট।







