চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাইডেন-কমলাকে বিশ্বনেতাদের অভিনন্দন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৮ পূর্বাহ্ণ ০৮, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাইডেন

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বনেতারা।

যুক্তরাজ্য, ইউক্রেন, ফ্রান্স, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের নেতারা জো বাইডেনের জন্য শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, তিনি জো বাইডেন, কমলা হ্যারিস এবং নতুন প্রশাসনের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছেন।

এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, আমাদের ভাগাভাগি করা ভূগোল, একই ধরনের আগ্রহ, গভীর ব্যক্তিগত যোগাযোগ এবং শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক আমাদের কাছের বন্ধু, সহযোগী ও মিত্র করেছে।

জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল কমলা হ্যারিসকে তার ঐতিহাসিক জয়ের জন্য অভিনন্দন জানান। তিনিই আমেনিকার প্রথম নারী ভাইস-প্রেসিডেন্ট। মেরকেল জার্মানি ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের প্রশংসা করেন।

মেরকেল বলেন, আমরা যদি আমাদের সময়ের বড় চ্যালেঞ্জগুলিতে দক্ষ হয়ে উঠি তবে আমাদের ট্রান্সটল্যান্টিক (অ্যাটল্যান্টিক ছাড়ানো) বন্ধুত্ব অপরিবর্তনীয়।

Reneta

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ টুইটারে লিখেছেন, আমেরিকানরা তাদের প্রেসিডেন্ট বেছে নিয়েছে।  অভিনন্দন জো বাইডেন এবং কমলা হ্যারিস। আজকের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের অনেক কাজ করতে হবে। চলেন একসাথে কাজ করি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর আগে ট্রাম্পকে তার বন্ধু হিসেবেই উল্লেখ করতেন। তিনি লিখেছেন, জো বাইডেন দর্শনীয় জয় পেয়েছেন।

কমলা হ্যারিসের মা ভারতীয় ছিলেন। তার সম্পর্কে মোদি লিখেছেন, আপনার সাফল্য পথপ্রদর্শক এবং সমস্ত ভারতীয়-আমেরিকানদের জন্য গর্বের বিষয়।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন লিখেছেন, যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র। আমাদের ভাগাভাগি করা আগ্রহের বিষয়, জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বাণিজ্য এবং নিরাপত্তা নিয়ে একত্রে কাজ করার জন্য অপেক্ষা করছি।

ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টোলেনবার্গ লিখেছেন, জো বাইডেন আমাদের জোটের শক্তিশালী সমর্থক বলেই জানি। তার সঙ্গে কাজ করার অপেক্ষা করছি। শক্তিশালী ন্যাটো আমেরিকা ও ইউরোপ উভয়ের জন্যই ভালো।

কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল থানি টুইটারে লিখেছেন, দেশগুলোর মধ্যে বন্ধুত্ব শক্তিশালী করতে বাইডেনের সঙ্গে কাজ করার অপেক্ষা করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমলা হ্যারিসজো বাইডেনবিশ্বনেতামার্কিন প্রেসিডেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ড্রেসিংরুমে লাল কালিতে ‘১৬৮’ ও ‘মিনাব’ লেখা চিঠি রেখে গেছে ইরান

জুন ২২, ২০২৬

মেসিদের জয় দেখছেন সব পক্ষই, আর্জেন্টিনা সমর্থকরা এগিয়ে গোলের প্রত্যাশায়

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার রাজার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু: দোষীদের শাস্তির দাবিতে আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু ধর্ষণ ও হত্যার দায়ে এক যুবকের মৃত্যুদণ্ড

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT