চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাইকার গ্যাংস্টার গ্রুপের ৮ সদস্য আটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৬ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০১৮
অপরাধ
A A

রাজধানীর খিলগাঁও-শাহজাহানপুর এলাকায় উদীয়মান “বাইকার গ্যাংস্টার” গ্রুপের ৮ সক্রিয় সদস্যকে আটক করছে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান।

রোববার রাতে খিলগাঁও তালতলার একটি বিকাশ এজেন্টর দোকানে বাইকার গ্যাংস্টার গ্রুপের সদস্যরা ৫০ হাজার টাকা দাবি করে, টাকা না পেয়ে ওই দোকানে তারা গুলি ও ভাংচুর করে। ওই সময় খবর পেয়ে এলাকায় টহলরত র‌্যাব-৩ এর একটি দল এলাকাবাসীর সহায়তায় ৫ জনকে আটক করে। পরে আটকদের তথ্য অনুযায়ী রাতেই শাহজাদপুর থেকে আরো ৩ জনকে আটক করে র‌্যাব।

আটকরা হলেন, মো. মেহেদী হাসান (২২), মো. শাহরিয়ার (২২), কাজী ইউসুফ বিন শওকাত ওরফে অনিক (১৯), মোঃ আমিনুল ইসলাম ওরফে আমিন (২০ ), মো. আবু হুরায়রা আদিব (১৮), মো. সাব্বির হোসেন(১৮), মো. শিশির আহম্মেদ ওরফে সজল (২২), মো. মাজহারুল ইসলাম ওরফে অনিক ইসলাম (২১)।

ওই সময় তিনটি গুলির খোসা, একটি প্রজেক্টাইল, একটি ডামি পিস্তল ও পাঁচটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

র‌্যাব ৩ এর অতিরিক্ত পুলিশ সুপার স্টাফ অফিসার (অপস) বীনা রাণী দাস বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছে।

তিনি জানান, গ্যাং কালচারের নামে দিন দিন ভয়ংকর হয়ে উঠেছে রাজধানীর খিলগাঁও তালতলা এবং শাহজাহানপুর এলাকার কিশোরদের একটা অংশ। এসব কিশোররা মূলত পার্টি করা, হর্ন বাজিয়ে প্রচণ্ড গতিতে মোটরসাইকেল চালানো ও রাস্তায় মেয়েদের উত্যক্ত করত। গ্রুপটির সকল সদস্যই তরুণ এবং বয়স ১৭-২৪ বছরের মধ্যে।

Reneta

এলাকায় আধিপত্য বিস্তার, হিরোইজম ও থ্রিল থেকে এসব কিশোররা ছিনতাই, মাদক বাণিজ্য, মাদক বহন, মাদক সরবরাহকারী, মাস্তানি, দাদাগিরি, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে পড়ে এই কিশোর গ্যাং।

র‌্যাব জানায়, রাব্বি ওরফে পাঠা রাব্বি ও অদিতের নেতৃত্বে গড়ে ওঠা বাইক গ্যাংস্টার গ্রুপ “রোড রাইডার্স”, “ক্রাস বিডি” ইত্যাদি নাম পরিচয়ে তারা এলাকায় প্রায় এক বছর যাবত ত্রাস সৃষ্টি করে আসছিল।

“ক্রাশবিডি” গ্রুপ বাইক স্ট্যান্টের নাম করে দলে সদস্য জোগাড় করে এবং পরে ৩০-৪০ জনের বিশাল বাহিনী নিয়ে শোডাউনের নামে ছিনতাই, দস্যুতা, চাঁদাবাজিসহ নানা অপরাধ করে।

এই গ্রুপটি পুরান ঢাকার “বার্ন রাইডারস” গ্রুপের সাথে মোটরসাইকেল শোডাউন করে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে ত্রাস সৃষ্টি করত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে আরও জানা যায় যে তারা খিলগাঁও, সবুজবাগ, শাহজাহানপুর ও পুরান ঢাকার খান রাসেল গ্রুপ, শাহজাহানপুরের ইমন গ্রুপ, গোড়ানের হাওয়াই গলির মুজিবুর রহমান রানা, গোড়ান ঝিলপাড়ের ছিনতাইকারী মেহেদী গ্রুপ এবং পুরান ঢাকার বিভিন্ন গ্রুপের সাথে জড়িত।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাবের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চাঁদাবাজিবিকাশ এজেন্টসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

রেফারির ভুলে মাঠ ছাড়লেন নেইমার, প্রতিবাদ করেও হয়নি লাভ

মে ১৮, ২০২৬
যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে এত আলোচনা-সমালোচনা কেন দেখুন পূর্ণ বাংলা সংস্করণ

যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে এত আলোচনা-সমালোচনা কেন? বাংলায় দেখুন সম্পূর্ণ চুক্তি

মে ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

মে ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালে প্রথমবার কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত

মে ১৮, ২০২৬

‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে আবারও কড়া বার্তা ট্রাম্পের

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT