চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলানিউজ হ্যাকের চেষ্টাকারী র‌্যাবের জালে আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৮ পূর্বাহ্ণ ২৭, অক্টোবর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

অনলাইন সংবাদপত্র বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইট হ্যাক করার হুমকি দিয়ে চাঁদা দাবি করা আবদুল্লাহ ফাহাদ নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তার বিরুদ্ধে হ্যাকিংসহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধ, চাঁদাবাজি ও প্রতারণার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার রাজধানী উত্তরা থেকে তাকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হ্যাকিংয়ের মাধ্যমে চাঁদাবাজির কথা স্বীকার করে।

সম্প্রতি রাজধানীর ভাটারা থানায় দায়ের করা বাংলানিউজের করা মামলার পরিপ্রেক্ষিতে ফাহাদকে আটক করা হয়। সে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি’র কম্পিউটার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাবা একটি বাহিনীতে কর্মরত।

জানা গেছে, ফাহাদ জাস্টিন, গ্লেন ম্যাক্সওয়েল, হোসনে মোবারক এমন সব ছদ্মনাম ছাড়াও রেজাউল করিম, তাসমির খান ও আবদুল্লাহ ফাহাদ নামে তার বিভিন্ন পোস্ট থেকে সাইবার জগতে যৌনতা ছড়ানো, পিসি ও নেটওয়ার্কে ভাইরাস ছড়ানো ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েব সাইট হ্যাক করেছে। 

এর আগে সে বাংলানিউজ ছাড়াও হ্যাকিংয়ের হুমকি দিয়ে অর্থ আদায় ও আদায়ের চেষ্টা করে বলে জানা গেছে। তার বিরুদ্ধে আইসিটি অ্যাক্ট এর ৫৬ ধারায় মামলা করা হয়।

ফাহাদের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে জানা গেছে, গত ১৯ অক্টোবর বাংলানিউজকে [email protected] এই ঠিকানা থেকে পরপর দুটি ই-মেইল করে সে নিউজ সাইট হ্যাক করার ঘোষণা দিয়ে ১ হাজার ডলার দাবি করে। নিষিদ্ধ বিটকয়েনের একটি কোড নম্বরে সেই অর্থ পাঠানোর কথা বলে। পরে আরেকটি মেইল করে এসএ পরিবহনের মাধ্যমে নিশাত রহমান, বাড়ি নং- ২৩, রোড ৩, বি-ব্লক, শাহজালাল উপশহর, সিলেট এই ঠিকানায় ১ লাখ টাকা চাঁদা দাবি করে তা না হলে সাইট বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। তারই ধারাবাহিকতায় হুমকি দিয়ে একই ই-মেইল থেকে আসতে থাকে আরও কয়েকটি ই-মেইল।

Reneta

গত ২০ অক্টোবর ভাটারা থানায় এ নিয়ে একটি সাধারণ ডায়েরি করে বাংলানিউজ। একই সঙ্গে র‌্যাবকেও বিষয়টি জানান বাংলানিউজ কর্তৃপক্ষ। এরপর পুরো এক সপ্তাহ নজরদারিতে রেখে, আবদুল্লাহ ফাহাদকে আজ সকালে তার নিজ এলাকা থেকে আটক করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েবসাইট হ্যাকসাইবার ক্রাইম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আপডেট দিল নির্বাচন কমিশন

জুলাই ১৬, ২০২৬

এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাই ১৬, ২০২৬

পিকফোর্ডের পানির বোতলে পেনাল্টি পরিকল্পনা, ফাঁস করে দিলো আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘন্টায় হামে আরও ৮ জনের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মা-বাবার তালাক বিরোধে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT