চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সুযোগটা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৪ পূর্বাহ্ণ ০৭, জুন ২০১৭
স্পোর্টস
A A

কার্ডিফে ইংল্যান্ডের ছুঁড়ে দেয়া ৩১১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ৮৭ রান দূরে আটকে গেছে নিউজিল্যান্ড। মঙ্গলবার জয় হাতছাড়া করায় কেন উইলিয়ামসনের দলকে শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নামতে হবে। অস্ট্রেলিয়া নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলে, আর কিউইদের বিপক্ষে বাংলাদেশ জিতলে সেমির টিকিট কাটবে টাইগাররাই।

সেমিতে যেতে নানা সমীকরণ সামনে আসায় কার্ডিফের ম্যাচের দিকে গভীরভাবে নজর রেখেছিল বাংলাদেশও। ইয়ন মরগ্যানের দল তাতে জিতে সবার আগে সেমির টিকিট কেটে মাশরাফিদের জন্যও সুযোগের পথটা আরেকটু প্রশস্ত করে রাখল। তবে ইংলিশরা যদি অজি ম্যাচে হেরে বসে তখন সেমিতে যাওয়া হবে না টাইগার-কিউইদের কারোই।

সোফিয়া গার্ডেনে শুরুতে ব্যাট করে ৪৯.৩ ওভারে গুটিয়ে যাওয়ার সময় ৩১০ রান তোলে ইংল্যান্ড। জবাবে ৪৪.৩ ওভারে ২২৩ রানেই গুটিয়ে গেছে নিউজিল্যান্ড।

লুক রঞ্চিকে (০) হারিয়ে শুরু হলেও গাপটিল-উইলিয়ামসনের ৬৩ রানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছিল কিউইরা। মার্টিন গাপটিল ২৭ রানে সাজঘরে ফিরলে রস টেইলরকে নিয়ে ৯৫ রানের জুটি গড়ে দলকে জয়ের পথেই রেখেছিলেন উইলিয়ামসন।

অধিনায়কের ফেরার পরই আসলে পথ হারাতে থাকে কিউইরা। ৮ চারে ৮৭ রানে সাজঘরে হাঁটা দেন উইলিয়ামসন। দ্রুত তাকে অনুসরণ করেন টেইলর (৩৯)।

পরে আর কেউ ইনিংস গড়ে পারেনি। নেইল ব্রুম ১১, জেমস নিশাম ১৮, কোরি অ্যান্ডারসন ১০, মিচেল স্যান্টনার ৩ রানে কেবল পরাজয়ের রাস্তাই খুঁড়েছেন।

Reneta

স্বাগতিকদের হয়ে লিয়াম প্লাঙ্কেট ৪ উইকেট নিয়ে সেরা। ২টি করে উইকেট গেছে জ্যাক বল ও আদিল রশিদের ঝুলিতে। একটি করে উইকেট মার্ক উড ও বেন স্টোকসের।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ওপেনার জেসন রয়ের (১৩) আরেকটি ব্যর্থতার মধ্য দিয়ে শুরু হয়েছিল ইংলিশদের। সেখান থেকে ৮১ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত এনে দেন অ্যালেক্স হেলস এবং জো রুট। ৫৬ রানে হেলস আউট হলেও একপ্রান্ত সামলে খেলে গেছেন রুট। ৬৫ বলে ৪ চার এবং ২ ছয়ে করেছেন ৬৪ রান।

ইংল্যান্ড তিনশো রানের কোটা পেরোতে পেরেছে অবশ্য জস বাটলারের অপরাজিত ৬১ রানের সুবাদে। অলরাউন্ডার বেন স্টোকস করেছেন ৪৮ রান। এই নিয়ে শেষ ১৩ ম্যাচের ১১টিতেই ৩০০-এর বেশি সংগ্রহ গড়ল ইংলিশ ব্যাটসম্যানরা।

অ্যাডাম মিলনে ও কোরি অ্যান্ডারসন ৩টি করে উইকেট নিয়েছেন। ২টি টিম সাউদির। একটি করে গেছে ট্রেন্ট বোল্ট ও মিচেন স্যান্টনারের ঝুলিতে।

বৃষ্টির বাধায় গ্রুপ পর্বের দুটি ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় কঠিন হিসেব দাঁড়িয়ে গেছে গ্রুপ এ-এর দলগুলোর সামনে। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ও কিউই ম্যাচে জয় পাওয়ায় ৪ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের শীর্ষে স্বাগতিক ইংল্যান্ড। নিউজিল্যান্ড এবং বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দুটি প্রকৃতির বাধায় পরিত্যক্ত হওয়ায় অস্ট্রেলিয়া সংগ্রহও ২ পয়েন্ট। কিউই এবং টাইগারদের পয়েন্ট এক করে।

অস্ট্রেলিয়া শেষ ম্যাচে জিতলে ইংল্যান্ডের সমান ৪ পয়েন্ট নিয়ে সেমিতে যাবে। তখন বাদ নিউজিল্যান্ড ও বাংলাদেশ। আর অজিরা হারলে কিউই-টাইগার ম্যাচের জয়ী দল সেমিতে ইংলিশদের সঙ্গী হবে এই গ্রুপ থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ২৩ মিনিটে ৫ গোল, লাল কার্ড ও পেনাল্টির নাটকীয় ম্যাচে জিতল সুইজারল্যান্ড

জুন ১৯, ২০২৬

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT