চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশের সঙ্গে বড় দলগুলো খেলতে চায় না’

নাজিম আল শমষের নাজিম আল শমষের
৬:৫৭ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশের সঙ্গে বড় দলগুলো খেলতে চায় না, হকি ম্যাচে দুই খেলোয়াড়ের প্রতিদ্বন্দ্বিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানের বিপক্ষে শেষ দুই মিনিটের দুই গোলে এক পয়েন্ট পাওয়ার সম্ভাবনাও হাতছাড়া হয়েছে বাংলাদেশের। ফুটবল হোক আর হকি, শেষ মুহূর্তে গোল খাওয়াটা যেন নিয়তি হয়ে পড়েছে। ধারাবাহিক এই চিত্র প্রমাণ করে, অভিজ্ঞতার সঙ্গে স্নায়ুকেও নিয়ন্ত্রণ করাটা কব্জায় আনতে পারেননি বাংলাদেশের খেলোয়াড়রা।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে পর্যাপ্ত ম্যাচ খেলতে না পারার পাশাপাশি তাই স্নায়ু চাপকেও দোষ দিলেন বাংলাদেশ কোচ মাহবুব হারুন। সেখানে জাপান কোচ সিগফ্রিড আইকম্যানের মত, পর্যাপ্ত ম্যাচ খেলার সুবিধা পেলেই আলো ছড়াবে বাংলাদেশের বর্তমান দলটি।

এশিয়া কাপ হকির মত বড় আসরের আগে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলতে পেরেছে মাত্র দুটি। কোরিয়া, মালয়েশিয়া, ভারতের মত বড় দলগুলোর বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েও সাড়া পায়নি হকি ফেডারেশন। কোচ মাহবুব হারুনের মতে বড় বড় দলগুলোর বিপক্ষে খেলতে না পারায় শেষ মুহূর্তে স্নায়ু চাপ সামলানোর দক্ষতা অর্জন করতে পারেননি তার শিষ্যরা।

‘আমরা কোরিয়া, মালয়েশিয়া, ভারতের মত দলগুলোর বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিলাম। কিন্তু ছোট দল বলে তারা আমাদের সঙ্গে খেলতে চায়নি। যদি আমরা ম্যাচই না খেলতে পারি, তাহলে অভিজ্ঞতা কীভাবে হবে? ম্যাচের শেষ সময়গুলোতে মেজাজ ধরে রাখাটাও শেখা হচ্ছে না।’

বাংলাদেশ কোচ পাশে পাচ্ছেন জাপানী কোচ সিগফ্রিড আইকম্যানকেও। লাল-সবুজদের তরুণ দলটি পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ পেলে ভবিষ্যতে ভাল করবে বলে তার মত, ‘দেখুন এই দলটার বেশিরভাগ খেলোয়াড়রাই নবীন। ওরা যদি পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ পায়, তাহলে দারুণ খেলবে। তাদের দক্ষতা আছে, ভাল খেলার মানসিকতা আছে। শুধু অভিজ্ঞতাটা যোগ করতে হবে।’

বড় বড় দলগুলোর বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ খেলতে না পারাকে জাপান কোচ মানছেন বিব্রতকর হিসেবে, ‘এটা লজ্জাজনক যে বড় দলগুলো বাংলাদেশের সঙ্গে খেলতে চায় না। বাংলাদেশ এত কষ্ট করে একটা টুর্নামেন্ট আয়োজন করেছে। তাদের সঙ্গে তো সবার একটা করে ম্যাচ খেলা উচিত ছিল। ফেডারেশনকে আরও বেশি মনোযোগী হওয়া উচিত ছিল এই ক্ষেত্রে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ হকি-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (সংগৃহীত)।

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আপডেট দিল নির্বাচন কমিশন

জুলাই ১৬, ২০২৬

এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাই ১৬, ২০২৬

পিকফোর্ডের পানির বোতলে পেনাল্টি পরিকল্পনা, ফাঁস করে দিলো আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘন্টায় হামে আরও ৮ জনের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT