চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের বিপক্ষে যেমন দল সাজাল পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A
হারিস রউফ

হারিস রউফ

বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের হয়ে আলো ছড়ানো পেসার হারিস রউফকে ডেকে বাংলাদেশের বিপক্ষে তিন টি-টুয়েন্টির সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান। দলে নেই অভিজ্ঞ দুই পেসার মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজ।

চলতি মাসের শেষ সপ্তাহে বসতে যাওয়া সিরিজের জন্য বাবর আজমকে অধিনায়ক করে বৃহস্পতিবার ১৫ সদস্যের স্কোয়াড দিয়েছে পিসিবি।

লাহোরে জানুয়ারির ২৪, ২৫ ও ২৭ তারিখে টি-টুয়েন্টি তিনটিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।

গত নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে হারা সিরিজের স্কোয়াডে ৭টি পরিবর্তন এনেছে পাকিস্তান। বড় চমক, আমির ও ওয়াহাবকে বাদ দেয়া।

তবে অভিজ্ঞ দুই স্পিন-অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিক আবারও ডাক পেয়েছেন।

হালের পেস সেনসেশন শাহিন শাহ আফ্রিদি দুই সিরিজ পর ডাক পেয়েছেন। ২৬ বছর বয়সী হারিস রউফও দ্রুতগতিতে বল করতে পারেন। বিগ ব্যাশে ১৫০ কিমি. এর কাছাকাছি গতি তুলে কদিন আগেই আলোচনার জন্ম দিয়েছেন।

Reneta

দলে আরও দুই পেসার মোহাম্মদ মুসা খান ও আমাদ বাট আছেন। নতুন ব্যাটসম্যান হিসেবে ডাক পেয়েছেন আহসান আলি।

পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), এহসান আলি, আমাদ বাট, হারিস রউফ, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, উসমান কাদির।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-পাকিস্তান সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ড. ইউনূস-নুরজাহানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

জুন ৮, ২০২৬

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তাদের বেতন নির্ধারণ, মূল বেতন ৩২ হাজার টাকা

জুন ৮, ২০২৬

কিশোরগঞ্জে বজ্রপাতে পুরোহিতের মৃত্যু

জুন ৮, ২০২৬

ইরান যুদ্ধ ও নির্বাচন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত সাক্ষাৎকার

জুন ৮, ২০২৬

মার্কিন অনুরোধ উপেক্ষা করে বৈরুতে ইসরায়েলের বিমান হামলা

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT