চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের ফিল্ডিং দেখে হতাশ আকরাম

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৮:০৬ পূর্বাহ্ণ ২২, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউদাম্পটন থেকে: ব্যাটিং দারুণ হলেও বিশ্বকাপে প্রত্যাশিত বোলিংটা হচ্ছে না বাংলাদেশের। ফিল্ডিং হচ্ছে আরও বাজে! ক্যাচ মিস, রানআউট হাতছাড়া তো আছেই; এমনকি দুই পায়ের ফাঁক গলে সহজ বলটাও ছুটে যাচ্ছে। যা বড়ই দৃষ্টিকটু দেখাচ্ছে।

ইংল্যান্ড আসরে স্পষ্ট বাংলাদেশের ফিল্ডিং দুর্বলতা। যেটি নিয়ে হতাশাই ঝরল আকরাম খানের কণ্ঠে। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বিশ্বকাপে টাইগারদের সঙ্গেই আছেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন, সক্ষমতার কেবল ৮০ ভাগ দিতে পারছে দল।

‘আমাদেরকে জিততে হলে, বড় টিমের সাথে ভালো খেলতে হলে, দল হয়ে খেলতে হবে। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, তিন বিভাগেই ভালো খেলতে হবে। ব্যাটিং খুব ভালো হচ্ছে। দলের মূল ব্যাটসম্যান যারা আছে ওরা ফর্মে আছে, এটা ভালো জিনিস। তবে ফিল্ডিংয়ে আমাদের যে স্ট্যান্ডার্ড, এখনও মনে করি ৮০ ভাগ করতে পারছি। ২০ ভাগ ঘাটতি ধরা পড়ছে।’

বোলিংটা হচ্ছে বিবর্ণ। ব্যাটসম্যানরা সাধ্যের সবটুকু নিংড়ে দিলেও তাই লক্ষ্যে পৌঁছা যাচ্ছে না কখনও কখনও। বোলারদের এই ভালো করতে না পারার পেছনে ইনজুরি সমস্যাও একটি কারণ বলে মনে করছেন আকরাম।

‘বোলাররা এমন উইকেটে খুব কম খেলেছে, তাতে সেভাবে অভ্যাস কম। যে পাঁচ বোলার আমাদের, সবারই কিন্তু কিছু না কিছু ইনজুরির সমস্যা আছে। শেষ ম্যাচে সাইফউদ্দিন খেলতে পারল না। মোসাদ্দেক মাঝে এসে কিছু ওভার বোলিং করে দেয়, তাকেও আমরা মিস করেছি। তারপরও খুব ভালো খেলছি। এভাবে যদি ধারাবাহিকতা ধরে রাখতে পারি, অচিরেই আমরা আরও শক্তিশালী দলে পরিণত হবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকরামবাংলাদেশ ক্রিকেট দলবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বেইজিংয়ের সিনেমা হল এখন বহুমাত্রিক বিনোদন ও লাইফস্টাইল কেন্দ্র

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT