চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের নির্বাচনে ভারতের কোনো সম্পৃক্ততা নেই: শ্রিংলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৮ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A
হর্ষবর্ধন শ্রিংলা

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশের নির্বাচনে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এটা বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলের বিষয়।

‘‘আমি বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর আমন্ত্রণে তার সাথে সৌজন্য সাক্ষাত করতে এসেছি।  নির্বাচনের আগে তাদের (বিকল্পধারা) আদর্শ ও চিন্তা কেমন তা জানতে চেয়েছি।’’

হর্ষবর্ধন শ্রিংলা সোমবার দুপুরে বি. চৌধুরীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

দুপুরে যুক্তফ্রন্টের চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর আমন্ত্রণে তার বারিধারার বাসভবন মায়া-বিতে আসেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন ভারতীয় হাইকমিশনের রাজনৈতিক সচিব রাজেশ সাইকি। তারা প্রায় দেড় ঘণ্টা বি. চৌধুরীর সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, বি. চৌধুরীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী বীরবিক্রম, যুক্তফ্রন্টের মুখপাত্র ও বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী উপস্থিত ছিলেন।

Reneta

হর্ষবর্ধন চলে যাওয়ার পর প্রেস ব্রিফিংয়ে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান বলেন, হাইকমিশনারের সাথে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা করেছি। নির্বাচনের বিষয়ে তারা বলেছেন, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বৈঠকের মূল আলোচনা ছিল দুদেশের মধ্যকার সুসম্পর্ক। ব্যবসায়িক ও রাজনৈতিক সম্পর্ক নিয়েও আমরা কথা বলেছি।

শমসের মবিন চৌধুরী জানান, আমরা তাকে বলেছি, আমরা অসাম্প্রদায়িক রাজনীতি করি এবং এর ধারাবাহিকতা রক্ষা করতে চাই। ভারতের সাথে নদীর পানি বন্টন নিয়ে কিছু সমস্যা আছে, আমরা এ সব বিষয়েও আমাদের মনোভাব তাদের জানিয়েছি।

মাহী বি. চৌধুরী বলেন, বিকল্পধারা গণতন্ত্র রক্ষার স্বার্থে দেশ বিরোধীদের সাথে ঐক্য করেনি। স্বাধীনতার স্বপক্ষ শক্তির সাথে ঐক্য করে আমরা রাজনীতিতে একটা পরিবর্তন আনতে চাই। যুক্তফ্রন্টের সাথে মহাজোটের সম্পর্ক হচ্ছে রাজনীতিতে এক নতুন পরিবর্তনের সূচনা। আমরা এ বিষয়টি নিয়েও কথা বলেছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনবি চৌধুরীসেমি লিডহর্ষবর্ধন শ্রিংলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গ্রীষ্মকালীন ছুটিতে ৫ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়

জুলাই ৯, ২০২৬

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল

জুলাই ৯, ২০২৬
লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

জুলাই ৯, ২০২৬

হলুদ কার্ড তুলে দিতে ফিফায় ফ্রান্সের আপিল খারিজ, নিষেধাজ্ঞার ঝুঁকিতে ওলিসে

জুলাই ৯, ২০২৬

বৃক্ষরোপণকে জাতীয় দায়িত্ব ও সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT