চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের নিরাপত্তায় এখনও মন ভরেনি অস্ট্রেলিয়ার!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ণ ০৪, মে ২০১৭
স্পোর্টস
A A

বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান এখনও পরিবর্তন করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ক্রিকইনফোর এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। সিএ’র এক কর্মকর্তার বরাত দিয়ে ক্রিকেটভিত্তিক এই ওয়েবসাইট বলছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চেয়ারম্যান ব্যক্তিগতভাবে বিসিবি সভাপতি নাজমুল হাসানকে বাংলাদেশে যাওয়ার কথা দিলেও নিরাপত্তা নিয়ে এখনও সেই আগের অবস্থানে স্মিথদের বোর্ড।

কয়েকদিন আগে নাজমুল হাসান সংবাদ সম্মেলনে বলেন, ‘অস্ট্রেলিয়ার বাংলাদেশে আসা চূড়ান্ত।’ এরপর সিইও নিজামউদ্দিন চৌধুরী জানান, ইংল্যান্ডকে দেওয়া নিরাপত্তা ব্যবস্থায় অস্ট্রেলিয়ান কর্মকর্তারা খুশি। এছাড়া নতুন করে বিসিবি যে নিরাপত্তা পরিকল্পনা পাঠিয়েছে তাতেও নাকি সন্তুষ্ট সিএ।

ক্রিকইনফোও বলছে অস্ট্রেলিয়া বাংলাদেশে আসবে। তবে এখনও তারা সেই ‘কিন্তু’ রেখে দিয়েছে।

অজিরা বাংলাদেশে আসবে ১৮ আগস্ট। ২২-২৪ আগস্ট চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচ। একই মাঠে ২৭ তারিখ প্রথম টেস্ট। ৪ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় টেস্ট, মিরপুরে।

‘অস্ট্রেলিয়া সিরিজটা ফাইনাল হয়ে গেছে। আইসিসির মিটিংয়ের শেষ দিন সন্ধ্যায় অস্ট্রেলিয়ার বোর্ড চেয়ারম্যান বলেছেন তিনি সস্ত্রীক বাংলাদেশে আসবেন। প্রথম টেস্টটা দেখবেন,’ ২৮ এপ্রিল নিজ বাসায় সাংবাদিকদের ডেকে বলেছিলেন নাজমুল।

নাজমুল হাসানের সঙ্গে সিএ চেয়ারম্যানের আলাপের বিষয়ে জানতে চাইলে এক সিএ কর্মকর্তা কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে নিরাপত্তার বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন, ‘নিরাপত্তা মূল্যায়ন করতে বোর্ড আগে অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিল। এটা এখনও পরিবর্তন হয়নি।’

Reneta

২০১৫ সালের অক্টোবরে দুটি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু নিরাপত্তার অজুহাত দেখিয়ে তারা সেই সফর স্থগিত করে। এছাড়া ২০১৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাংলাদেশে বসেছিল আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। সেই আসরেও নিরাপত্তার কারণ দেখিয়ে খেলতে আসেনি অস্ট্রেলিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬

ব্রাজিল-ইতালির বিরল কীর্তি ছুঁতে পারবে আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (সংগৃহীত)।

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আপডেট দিল নির্বাচন কমিশন

জুলাই ১৬, ২০২৬

এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT