চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের দর্শক নিয়ে যা বললেন শ্রাবন্তী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৩ পূর্বাহ্ণ ৩০, জুলাই ২০১৬
বিনোদন
A A

টালিউড ‘কুইন’ শ্রাবন্তী এরইমধ্যে বাংলাদেশী দর্শকদের মন জয় করেছে। এবার ঈদে মুক্তি পাওয়া ‘শিকারী’ ছবি বাংলাদেশী সিনেপ্রেমীদের কাছে গ্রহণয্যোগতা পেয়েছে দেশীয় সিনেমার চেয়ে বেশি।

বাংলাদেশে ‘শিকারী’ সুপারহিট হওয়ার পেছনে একমাত্র কাজ করেছে এদেশের দর্শকরা। আর তাই এদেশের দর্শকদের প্রশংসা করতে কৃপণ হননি তিনি।

ভারতীয় এক গণমাধ্যমকে বাংলাদেশের দর্শক সম্পর্কে বললেন, বাংলাদেশে আমার প্রচুর ভক্ত আছে। ওরা (বাংলাদেশ) সত্যিই বাংলা ছবি দেখে। যেটা কলকাতায় আমরা দেখতে পাই না। বাঙালি ছেলে-মেয়েদের নাকি বাংলা ছবি দেখতে ইচ্ছে করে না। এদের উপর আমার ভীষণ রাগ হয়। বাংলাদেশে কিন্তু সকলে আগে বাংলা ছবি দেখে।

নতুন সংসারে পা দেয়া শ্রাবন্তীর জীবন কতটুকু পরিবর্তন হয়েছে জানতে চাইলে মিষ্টি নায়িকা বলেন, খুব বেশি পরিবর্তন হয়নি। শুধু ‘সিঙ্গল থেকে মিঙ্গল হয়েছি’। বাকি সব যেমন চলছিল তেমনই আছে। আসলে বিয়ে নিয়ে সকলে এত প্রশ্ন করছে, যে এবার আমার অস্বস্তি হচ্ছে। তবে ভাল লাগছে নতুন করে জীবনটা শুরু করতে পেরে। আমি একটু সংসারী মেয়ে। সকলকে নিয়ে সংসার করতে ভালবাসি। চেষ্টা করছি নতুন জীবনে ভাল থাকার।

প্রথমবার বাংলাদেশে সিনেমা করা শ্রাবন্তীর অভিজ্ঞতা জানতে চাইলে হাসিমুখ নিয়ে ‘শিকারী’ খ্যাত এ নায়িকা বলেন, প্রথমে বলে নিই বাংলাদেশে গিয়ে কাজ করতে আমার কোনো আপত্তি নেই। এবার গিয়েই এত খেয়েছি! প্রচুর ইলিশ খেয়েছি। ওরা অনেক রকমের ভর্তা বানায়। চিংড়ির ভর্তা তো দারুণ খেতে।

‘শিকারী’ ছবির কাজ শেষে বর্তমানে শ্রাবন্তী ব্যস্ত রয়েছেন ‘শেষ সংবাদ’ সিনেমা নিয়ে। সিনেমায় শ্রাবন্তী সাংবাদিকের ভূমিকায় অভিনয় করবেন। এরআগেও কানামাছি ছবিতে সাংবাদিক ভূমিকার অভিনয় করে বেশ প্রসংশিত হয়েছিল এ নায়িকা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢালিউডশ্রাবন্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬

খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিকে প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে দাম কমবে ধান-চাল-গম-ভোজ্যতেলসহ ৬০ নিত্যপণ্যের

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT