চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের সাড়ে ৮শ’ কোটি টাকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৭
অর্থনীতি
A A
বিশ্বব্যাংক

রপ্তানি প্রতিযোগিতায় সক্ষমতা বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশি টাকায় এই ঋণের পরিমাণ প্রায় সাড়ে ৮শ’ কোটি টাকা। পোশাক খাতের বাইরে চারটি সম্ভাবনাময় রপ্তানি খাতের অবকাঠামো ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে এ ঋণ সহায়তা ব্যবহৃত হবে।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বিশ্বব্যাংক ও বাংলাদেশের মধ্যে ৫ বছর মেয়াদী এই ঋণ চুক্তি হয়।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিমিও ফান বলেন: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কর্মসংস্থান সৃষ্টি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বব্যাংক বাংলাদেশের সাথে ধারাবাহিকভাবে কাজ করে যাবে।

এর আগে চলতি বছরের জুলাই মাসে স্বাস্থ্য খাত ও সরকারী কেনাকাটায় দুটি আলাদা প্রকল্পে বাংলাদেশকে ৫৭০ মিলিয়ন ডলার ঋণ সহায়তার অনুমোদন দেয় বিশ্বব্যাংক।  যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৫৯৬ কোটি ৪৮ লাখ টাকা। চলতি বছরের ২৯ জুলাই ওয়াশিংটনে বিশ্বব্যাংকের বোর্ড সভায় এ ঋণ অনুমোদন দেওয়া হয়।

এছাড়া গত সেপ্টেম্বরে রোহিঙ্গা সংকট মোকাবেলায় কোন প্রকল্প নিলে বাংলাদেশকে ৪০ কোটি ডলার বা ৩২শ’ কোটি টাকা দিতে প্রস্তুত থাকার কথা জানান সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান। এ সহায়তা ঋণ নাকি অনুদান হিসেবে দেওয়া হবে জানতে চাইলে তখন তিনি বলেন, ‘এটা নির্ভর করে শরণার্থীদের নিয়ে বাংলাদেশ প্রস্তাবনার ওপর। প্রস্তাবনা দেখে মোট সহায়তার অর্ধেক অনুদান ও অর্ধেক ঋণ হতে পারে, আবার পুরোটাও অনুদান হতে পারে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবোসাব ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT