চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের জনগণ বিদেশী রক্তচক্ষুকে ভয় পায় না: হানিফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A

বাংলাদেশের জনগণ বিদেশী রক্তচক্ষুকে ভয় পায় না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠকের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশের যাওয়ার সময় বলে গেলেন জাতিসংঘের মহাসচিবের সঙ্গে তার বৈঠক আছে। ওখানে গিয়ে একজন সহকারীর সঙ্গে বৈঠক করলেন। সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলো, জবাব দিতে পারলেন না। ‘ব্যক্তিগত উদ্যোগ ছিল’ বলে কোনো রকম বেঁচে আসলেন। রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হলে একটা রাজনৈতিক দলের এ অবস্থা হয়।

বিএনপির অ্যামেরিকান দুটো কোম্পানিকে লবিস্ট নিয়োগ করেছে উল্লেখ করে তিনি বলেন, লবিস্ট নিয়োগ করে এখন ঘরে বসে অপেক্ষা করেন। তারাই আপনাদের ক্ষমতায় বসিয়ে দেবে। বাংলাদেশের জনগণে তো আপনাদের আস্থা নেই। এসময় তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের জনগণ বিদেশী রক্তচক্ষুকে ভয় পায় না। কোনো ষড়যন্ত্র সফল হবে না। আজকে আপনারা যাদের প্রভু মানেন, ৭১ এ এরাই বাংলাদেশকে সমর্থন করে নাই।

এসময় হানিফ বলেন, বিদেশীদের কাছে ধর্না দিয়ে লাভ নেই। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনে অংশ নিন। কোনো অযৌক্তিক দাবি মানা হবে না। এই নির্বাচনে অংশ না নিলে আত্মঘাতী সিদ্ধান্ত হবে বিএনপির।

নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের এ নেতা বলেন, জনগণের কাছে আমাদের উন্নয়ন প্রচার করুন। সত্য তথ্য দিয়ে বিএনপির অপপ্রচারের জবাব দিন। জনগণ আমাদের উপর আস্থাশীল। ইনশাল্লাহ, নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় পাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগবিএনপির লবিস্ট নিয়োগমাহবুবুল আলম হানিফসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT