চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের ছবিতে বলিউডের শ্রদ্ধা কাপুর?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৩ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০১৯
বিনোদন
A A

বলিউডের ‘আশিকী ২’, ‘এক ভিলেন’, ‘বাঘি’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া নায়িকা শ্রদ্ধা কাপুর এবার ঢাকাই ছবিতে?

এরআগেও এমন গুঞ্জনে সরব হয়েছিলো ঢালিউড! তবে এবার গুঞ্জন নয়, সত্যি সত্যিই ঢাকাই ছবিতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন সিলভার লাইন প্রোডাকশন হাউজের এক ঘনিষ্ঠজন।

এরআগে দেশীয় প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া তাদের অফিশিয়াল ফেসবুক পেইজেও বাংলা চলচ্চিত্রে শ্রদ্ধা কাপুরের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

বহুল আলোচিত বিগ বাজেটের ছবি ‘মাসুদ রানা’র জন্য চলতি মাসেই চূড়ান্ত হয়েছেন শ্রদ্ধা কাপুর। শুধু তাই নয়, এরইমধ্যে গেল সপ্তাহে ঢাকায় ঘুরে গেছেন ছবির পরিচালক আসিফ আকবর, হলিউডের ফাইট ডিরেক্টরসহ মোট ছয় সদস্যের একটি দল।

এই প্রোডাকশনের কাছের একটি সূত্র জানিয়েছে, এরইমধ্যে ‘মাসুদ রানা’ চরিত্রে কে অভিনয় করছেন এ বিষয়টিও চূড়ান্ত হয়ে গেছে। পরিচালকসহ হলিউডের বাকি সদস্যরা এজন্যই সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছিলেন। শিগগির মাসুদ রানার চরিত্রে কে অভিনয় করছেন সেটাও অফিশিয়ালি ঘোষণা আসবে।

‘মাসুদ রানা’র প্রযোজনায় জাজ মাল্টিমিডিয়ার পাশাপাশি রয়েছে সিলভার লাইন প্রোডাকশন। ছবিতে হলিউডের বেশ কয়েকজন অভিনয় শিল্পী রয়েছেন। যাদের নাম আগেই ঘোষণা করা হয়েছে।

Reneta

মাসুদ রানা বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট একটি কাহিনী-চরিত্র। ১৯৬৬ খ্রিস্টাব্দে ধ্বংস পাহাড় প্রচ্ছদনামের প্রথম গ্রন্থটি থেকে শুরু করে সেবা প্রকাশনী থেকে মাসুদ রানা সিরিজে এই চরিত্রকে নিয়ে চার শতাধিক গুপ্তচরবৃত্তীয় কাহিনীর বই প্রকাশিত হয়েছে।

যৌথ প্রযোজনার এই ছবিটির বাজেট ৮৩ কোটি টাকা। শুটিং হবে মরিশাস, থাইল্যান্ড ও বাংলাদেশে। ছবিটি বাংলা ভাষা ছাড়াও ইংরেজিতে তৈরী হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসিফ আকবরজাজমাসুদ রানালিড বিনোদনশ্রদ্ধা কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT