চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের গণমাধ্যমের প্রধান শত্রু কে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৪ অপরাহ্ণ ০২, মে ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ। ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক জাতিসংঘ ১৯৯৩ সাল থেকে এ দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করেন।

সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও জীবন দানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে বিশ্বব্যাপী সাংবাদিক সংগঠনগুলো দিবসটি পালন করে থাকে।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে চ্যানেল আই অনলাইনের সম্পাদক ও চ্যানেল আইয়ের নিউজ এডিটর জাহিদ নেওয়াজ খান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গতকাল একটি পোস্ট দিয়েছেন।

তিনি লিখেছেন, গণমাধ্যম বিষয়ক রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠান থেকে একটি কলম উপহার পেয়েছিলাম। কলমটি প্রথমবারের মতো ব্যবহার করতে চেয়েছিলাম বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আগেরদিন। গণমাধ্যম বিষয়েই একটি পেপারে প্রুফ রিডিং এর মতো একটি বিষয় ছিল। ঘটনা যেটা ঘটল সেটা হচ্ছে ওই কলমের কালিতে আমার হাত একাকার, ডেস্কের কিছু অংশও। এ ঘটনার সঙ্গে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার কোন সম্পর্ক নেই।

তবে ৩ মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষে কেউ যদি প্রশ্ন করেন, বাংলাদেশের গণমাধ্যমের প্রধান শত্রু কে, তাহলে অনেকে নিশ্চয়ই সেই তথাকথিত সাংবাদিকদের কথা বলবেন যে সাংবাদিকরা ব্যক্তি স্বার্থে রাজনৈতিক নেতা-নেত্রীদের কাছে ওই কলমটির কালি চুঁইয়ে পড়ার মতো তেলতেলে ভাবে নুইয়ে পড়েন।

সরকার এবং রাজনৈতিক শক্তি যে সবসময়ই গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করতে চাইবে সেটা অনেক পুরনো কথা। ব্যবসায়িক স্বার্থে গণমাধ্যমের পুঁজির মালিকানা যে প্রাতিষ্ঠানিকভাবেই আপোষকামী সেটাও নতুন কথা নয়।

Reneta

তবে, বাংলাদেশে এটাও পুরনো বিষয় হতে চলেছে যে, সাংবাদিকদের অনেকেই হয় অন্ধ রাজনৈতিক আনুগত্যের কারণে অথবা একান্তই ব্যক্তিগত স্বার্থে দলদাস হয়ে মুক্ত গণমাধ্যমের বিরুদ্ধে অবস্থান নেন।

রাষ্ট্রকাঠামো, সরকার, রাজনৈতিক শক্তি এবং কর্পোরেট পুঁজির সঙ্গে এ ‘দলদাস’ সাংবাদিকরাই এখন গণমাধ্যমের প্রধান শত্রু।

আফসোস যে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষে নানা আয়োজনে মঞ্চে কিংবা পর্দায় অথবা লেখালেখিতে এদের অনেকে মুক্ত গণমাধ্যমের পক্ষে গলা ফাটাবেন।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সকল গণমাধ্যম কর্মী, মুক্ত চিন্তার মানুষ এবং সংবাদপপত্রের স্বাধীনতা আর মুক্ত চিন্তার পক্ষে উচ্চকিত কর্মীদের শুভেচ্ছা জানাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

খামেনির পাশে ১৪ মাসের নাতনির ছোট্ট কফিন, শেষ বিদায়ে আবেগঘন তেহরান

জুলাই ৪, ২০২৬

‘ওরা আমাদের অনেক দৌড়াতে বাধ্য করেছে’

জুলাই ৪, ২০২৬

‘পঞ্চান্ন বছর সময় পেয়ে আমরা দেশের হয়ে উঠতে পারিনি’

জুলাই ৪, ২০২৬

আজ থেকেই ঘটবে অপ্রত্যাশিত সব ঘটনা: খোরশেদ আলম বাবুল

জুলাই ৪, ২০২৬

জুলাইয়ের আদর্শ নিয়ে রাজনীতি বা ব্যবসা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT