চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের খেলা, তাই সিনেমা হল বন্ধ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৫ অপরাহ্ণ ০২, জুলাই ২০১৯
বিনোদন
A A

বিশ্বকাপ ক্রিকেটের এবারের আসরে সেমিফাইনালের স্বপ্নে বিভোর বাংলাদেশ ক্রিকেট দল। অথচ হাতে বাকি দুই ম্যাচ। একটি ভারতের সাথে, অন্যটি পাকিস্তানের বিপক্ষে। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে ভারতের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচটি ‘ডু অর ডাই ম্যাচ’! আর এদিনের কথা বিবেচনা করে বন্ধ রাখা হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ সিনেমা হল বলাকা!

মঙ্গলবার দুপুরে বলাকা সিনেমা হলের দায়িত্বে থাকা ম্যানেজার মো. শাহীন এমন তথ্যই জানালেন। হলটিতে গত শুক্রবার থেকে চলছে কলকাতা থেকে আমদানিকৃত ছবি ‘ভোকাট্টা’।

শাহীন জানান, বাংলাদেশের খেলার দিন এমনিতেই সিনেমা হলে দর্শক পাওয়া যায় না, আর আমদানিকৃত ‘ভোকাট্টা’ নিয়ে দর্শকের মধ্যেও তেমন আগ্রহ নেই। শুক্রবার মুক্তির পর থেকেই ছবিটি দেখতে হাতে গোনা কয়েকজন ছাড়া সেইভাবে দর্শকই আসছে না। এইসব দিক বিবেচনা করেই মঙ্গলবার সবগুলো শো বন্ধ রাখা হয়েছে।

আমদানি করা ছবি বাংলাদেশে এমনিতেই কম চলে, তারউপর চলছে ক্রিকেট বিশ্বকাপের আসর। এসব কারণে বাংলাদেশের ৪২টি প্রেক্ষাগৃহে ‘ভোকাট্টা’ মুক্তি পেলেও প্রায় দর্শক শূন্য সব হলেই।

বলাকা ছাড়াও আরো বেশকিছু প্রেক্ষাগৃহে খোঁজ নিয়ে জানা যায়, কলকাতার নামী প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ প্রযোজিত, ওম এবং এলিনা অভিনীত ‘ভোকাট্টা’ কোথাও সেভাবে দেখছে না দর্শক।

ফার্মগেটের আনন্দ সিনেমা হলের ম্যানেজার শামসুদ্দিন মোহাম্মদ বলেন, কলকাতার কোনো ছবিই দর্শক দেখতে চায় না। ভোকাট্টাও দেখছে না। দর্শক নেই বললেই চলে। যে নায়ক-নায়িকা অভিনয় করেছেন তাদেরকে দর্শক সেভাবে চেনে না।

Reneta

তিনি আরো বলেন, ঈদের পর নতুন ছবি নেই, সেজন্য সিনেমা হল চালু রাখার জন্য ‘ভোকাট্টা’ প্রদর্শন করছিলাম। তাও চললো না। কোনোভাবে সপ্তাহ পার হলে বেচে যাই! আগামী সপ্তাহ থেকে ‘আব্বাস’ প্রদর্শন করবো।

‘অভিসার’ সিনেমা হলের ম্যানেজার খাইরুল কবির বলেন, ১০ পারসেন্ট দর্শক নেই। ধুঁকে ধুঁকে চলছে। ছবিও তেমন ভালো না। ‘ছবি কেমন যাবে সেটা প্রথম দিনেই আমরা বুঝতে পারি। ‘তখনই টের পেয়েছি এই ছবি দর্শক দেখবে না। তাই হচ্ছে, মানুষ দেখছে না! তার উপর বিশ্বকাপের জন্যতো আরো দর্শক খরা। আর যেদিন বাংলাদেশের খেলা, সেদিনতো কোনো দর্শকই থাকে না।

ভোকাট্টা ছবি ‘মোটেও ভালো চলছে না’ সেটা জানা গেল বুকিং এজেন্ট সমিতির সভাপতি সারোয়ার ভুঁইয়া দিপুর সঙ্গে আলাপ করে। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, সবখানেই খারাপ অবস্থা। আমি খোঁজ নিয়েছি, কোথাও ভালো যাচ্ছে এই খবর পাইনি। এখনো পর্যন্ত কোনো হল থেকে নেমে যায়নি। তবে ছবি ভালো চলছে না এটা নিশ্চিত।

‘দর্শক কেন দেখছে না’ এমন প্রশ্ন করলে বুকিং এজেন্ট সমিতির সভাপতি বলেন, ‘মানুষ জানেই না ভোকাট্টা নামে একটা ছবি চলছে। তাছাড়া বিশ্বকাপ ক্রিকেটের আমেজ এখন। যারা নিয়মিত ছবি দেখে তারাও যাচ্ছে না। ছবির যে নায়ক-নায়িকা ওরাও নতুন। এদেশের দর্শকদের কাছে পরিচিত নন। আর কলকাতার ছবির নাম শুনলেই মানুষ দেখতে চায় না।

শুধুমাত্র এদেশের শাকিব খান যদি কলকাতার কোনো ছবি সেটা এদেশের দর্শক খায় ভালো। তাছাড়া কলকাতার যতবড় স্টার হোক না কেন যৌথ প্রযোজনার বাইরে কলকাতার লোক ছবি হলেই সেটার ভরাডুবি হয়েছে।

দম ফাটানো হাসির ছবি ‘ভোকাট্টা’র গল্প ও চিত্রনাট্য করেছেন পেলে ভট্টাচার্য্য। এসকে মুভিজের প্রযোজনায় এটি পরিচালনা উড়িষ্যার পরিচালক রমেশ রাট। ছবিটি বাংলাদেশে সাফটা চুক্তির মাধ্যমে মুক্তি দিয়েছে শাপলা মিডিয়া। এ ছবির বিনিময়ে ওপারে মুক্তি যাচ্ছে বয়ফ্রেন্ড ছবি। উত্তম আকাশের পরিচালনায় সেখানে অভিনয় করেছেন তাসকিন রহমান ও সৌমি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাসকিন রহমানভোকাট্টালিড বিনোদনসাফটা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারী বর্ষণে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি, বিদ্যুৎ উৎপাদন ছাড়াল ২০০ মেগাওয়াট

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

জুলাই ১৩, ২০২৬

রাজধানীর ভূমিকম্প ও অগ্নিঝুঁকি মানচিত্রও প্রণয়ন করা হয়েছে

জুলাই ১৩, ২০২৬

বন্যাকবলিত ১১ জেলার সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ জনের ছবি প্রকাশ করে ইরানের প্রতিশোধের বার্তা!

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT