চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের কাছে ইচ্ছে করেই হারবে ভারত!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ণ ২৭, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

এবারের বিশ্বকাপে একমাত্র দল হিসেবে অপরাজিত আছে ভারত। সেমিফাইনালের রাস্তা ঠিক রাখতে আগামী ২ জুলাই কোহলি-ধোনিদের বিপক্ষে লড়াইয়ে নামবে বাংলাদেশ। এই ম্যাচে মাঠে নামার আগে টাইগাররা জানিয়েছে, ভারতীয়দের হারানোর সামর্থ্য আছে তাদের। কিন্তু পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী মনে করছেন, ওই ম্যাচে ভারত ইচ্ছে করেই বাংলাদেশের কাছে হারতে পারে!

ভারত হারলে লাভ হবে বাংলাদেশের। সেক্ষেত্রে পাকিস্তান বাকি ম্যাচগুলো জিতলেও সেমিফাইনালে যেতে পারবে না। বাসিত আলীর ধারণা-ভারত কোনোভাবেই পাকিস্তানকে শেষ চারে উঠতে দেবে না। তাই বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচটা একটু হালকাভাবেই দেখতে পারে। তাহলে পাকিস্তানের শেষ চারে ওঠার সুযোগটা শূন্যের কোঠায় পৌঁছে যাবে।

পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলে তিনি স্পষ্ট করেই বলেছেন, ভারত কোনোভাবেই চাইবে না পাকিস্তান সেমিফাইনালে উঠুক। পাকিস্তানকে ঠেকাতে দরকার হলে তারা বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে ইচ্ছে করে হারবে!

‘এবারের বিশ্বকাপে কোনো কিছুই অসম্ভব নয়। বাংলাদেশ দুর্দান্ত খেলছে। ভারতকে হারানোর ক্ষমতা তাদের আছে। আমার মনে হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলের কাছেই হারতে পারে ভারত।’

ভারতের সমালোচনা করে বাসিত বলেন, ‘ভারত এখনো পর্যন্ত মাত্র ৫টি ম্যাচ খেলেছে। তারা কখনোই চাইবে না পাকিস্তান সেমিফাইনাল খেলুক। ভারতের দুই ম্যাচ রয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে (এ দুই দলও রয়েছে সেমির দৌড়ে)। আফগানিস্তানের বিপক্ষে ভারত কেমন খেলেছে, কীভাবে খেলেছে তা তো সবাই-ই দেখেছি।’

এ সময় অনুষ্ঠানের উপস্থাপক বাসিতকে প্রশ্ন করেন, ‘তবে কি আপনি বলতে চাচ্ছেন, ভারত ইচ্ছে করে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে ম্যাচ ছেড়ে দেবে?’ এমন প্রশ্নের জবাবে সরাসরি কিছু বলেননি বাসিত।

Reneta

তবে বুঝিয়ে দিয়েছেন হয়তো ইচ্ছে করেই ঢিলেমি দিয়ে খেলবে ভারত। তিনি বলেন, ‘মানুষ তো বলবে না যে ভারত ইচ্ছে করে হেরে গেছে। কারণ তারা তো সত্য স্বীকার করতে ভয় পায়। দেখবেন ওরা (ভারত) এমন ম্যাচ খেলবে, যেকেউ বুঝতেই পারবো না যে ম্যাচে কী হচ্ছে।’

সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সবার আগে সেমি নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তাদের পেছনে আছে গত আসরের রানার্সআপ নিউজিল্যান্ড। সাত ম্যাচে ১১ পয়েন্ট কিউইদের। এরপরই অবস্থান ভারতের। পাঁচ ম্যাচে নয় পয়েন্ট কোহলিদের। সাত ম্যাচে আট পয়েন্ট থাকা ইংল্যান্ডের অবস্থান চারে।

সমান ম্যাচে সাত পয়েন্ট নিয়ে তালিকা পাঁচ নম্বরে আছে বাংলাদেশ। সমান পয়েন্ট এখন পাকিস্তানেরও। বুধবার নিউজিল্যান্ডকে হারানোয় শেষ চারে ওঠার সম্ভাবনা বেড়ে গেছে পাকিস্তানের। পরের তিন ম্যাচে জিততে পারলে শ্রীলঙ্কারও আশা আছে।

বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামার আগে ভারতকে অবশ্য ওয়েস্ট ইন্ডিজের মোকাবেলা করতে হচ্ছে বৃহস্পতিবার, পরে আছে নামতে হবে ইংল্যান্ডের বিপক্ষেও। দুইয়ের এক ম্যাচ জিতলেই সেমিতে উঠে যাবে ভারত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

এক ঐতিহাসিক রেকর্ডের দ্বারপ্রান্তে লিওনেল মেসি

জুলাই ১৮, ২০২৬

মেসির কাছে জানতে চাইলাম, বিশ্বকাপ জিতলে আরও কিছু বছর খেলবেন?

জুলাই ১৮, ২০২৬

ফুটবল নিয়ে এই ৩ সিনেমা অবশ্যই দেখা উচিত!

জুলাই ১৮, ২০২৬

সৌদি লিগে কার্যকর রোনালদো, বিশ্বকাপের জন্য নয়: রোনাল্ডো

জুলাই ১৮, ২০২৬

ফাইনালে থাকছেন ট্রাম্প, চ্যাম্পিয়নদের তুলে দেবেন ট্রফি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT