চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের অপেক্ষা বাড়াচ্ছে বৃষ্টি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ন ১৬, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের যুব এশিয়া কাপের ফাইনালে উঠার  অপেক্ষা বাড়াচ্ছে বৃষ্টি।সেমিফাইনালে ২৭৫ রানের টার্গেটে ব্যাট করতে থাকা পাকিস্তানিদের ৫ উইকেট তুলে নিয়েছে টাইগাররা যুবারা। ফাইনাল থেকে আর মাত্র ৫ উইকে দূরে তারা।

নিজেদের শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে উঠে বাংলাদেশ।

মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ এশিয়াকাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে টসে হেরে প্রথম ব্যাট করে বাংলাদেশ। পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দলকে ২৭৫ রানের টার্গেট দিয়েছে তারা।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ৩৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রান তোলার পর শুরু হয় বৃষ্টি। পাঁচ উইকেট হাতে রেখে ৬৬ বলে পাকিস্তানের জয়ের জন্য দরকার ৭৬ রান। আর বাংলাদেশের চাই ৫ উইকেট।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দারুন করেন দুই ওপেনার পিনাক ঘোষ এবং নাইম শেখ। দুই জন মিলে করে ৫১ রান। নাইম ১৪ রানে আউট হলেও ফিফটি তুলে নেন পিনাক। এরপর ফিফটি তুলে নেন অধিনায়ক সাইফ হাসানও। এই দুইজন মিলে জুটিতে যোগ করেন ১০৫ রান।

সাইফ ৬১ রান করে আউট হন। ৫ রান করে আউট হন তৌহিদ। এরপরেই ৮২ রান করে আউট হন পিনাক। শেষের দিকে বাংলাদেশকে টেনে তোলেন আফিফ হাসান।

Reneta

নাইমের ২২ও আফিফের ৫২ রানে ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৭৪ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুব এশিয়া কাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

পয়লা বৈশাখে নিরাপত্তায় ‘বিশেষ ব্যবস্থা’, হুমকি নেই: র‍্যাব ডিজি

এপ্রিল ১৩, ২০২৬

‘জাতীয় ঐক্য টিকিয়ে রাখুন, না হলে পরিণতি ভোগ করতে হবে’

এপ্রিল ১৩, ২০২৬

ইরানের বন্দর অবরোধের মার্কিন পরিকল্পনায় যোগ দেবে না ব্রিটেন

এপ্রিল ১৩, ২০২৬

পয়লা বৈশাখে রাজধানীতে কোন পথ বন্ধ, কোথায় গাড়ি পার্কিং

এপ্রিল ১৩, ২০২৬

কোন ভূমিকায় রিয়ালে ফিরছেন টনি ক্রুস

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT