চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে তেল-গ্যাস রপ্তানি করতে চায় ইরান

পান্থ রহমানপান্থ রহমান
৭:০১ পূর্বাহ্ন ০১, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস এবং তেল রপ্তানি করতে চায় ইরান। কূটনৈতিক সাংবাদিকদের সঙ্গে আলোচনায় ইরানি রাষ্ট্রদূত আব্বাস ভায়েজি জানিয়েছেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেলে ভারত, পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশেও জ্বালানি রপ্তানি করতে আগ্রহী তারা। এরইমধ্যে বাংলাদেশের জ্বালানি মন্ত্রীকে আমন্ত্রণের কথাও জানিয়েছেন তিনি।

অর্থনৈতিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সম্ভাবনার মুখে সারাবিশ্বেই অর্থনৈতিক কূটনীতি জোরদার করছে ইরান। এমন প্রেক্ষাপটে ঢাকায় কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের নিয়মিত আয়োজন ‘ডিক্যাব টক’-এর অতিথি হিসেবে যোগ দেন রাষ্ট্রদূত আব্বাস ভায়েজি।

বলেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেলে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী আমরা।

আব্বাস ভায়েজি আরো বলেন, নিষেধাজ্ঞা উঠে গেলে আমরা দুদেশের বাণিজ্য সম্পর্ক বাড়াতে চাই। বর্তমানে ইরান বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও পাটজাত পণ্য নেয়। ভবিষ্যতে এই তালিকায় আরও পণ্য যোগ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ইরান জ্বালানীর বিনিময়ে বাংলাদেশ থেকে পণ্য নিতেই আগ্রহী।

যুক্তরাষ্ট্রসহ ছয় দেশের সঙ্গে ইরানের সমঝোতা চুক্তিটি নিয়ে আশাবাদি ইরানি রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ চাইলে জ্বালানি রপ্তানিতেও আগ্রহী তার দেশ।

ভায়েজি বলেন, ১২ বছর ধরে চলা ৬ জাতি আলোচনার পর ইরান চুক্তিতে সম্মত হয়েছে, আশা করা যায় চুক্তিটি সফল হবে। সেক্ষেত্রে পাকিস্তান ও ভারতকে ইরানের দেওয়া তেল-গ্যাস পাইপলাইনে বাংলাদেশও যুক্ত হতে পারে ।

Reneta

ইরানের উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশের শ্রমিক যাওয়ার সুযোগ আছে উল্লেখ করে রাষ্ট্রদূত জানান, আইএস-তালেবানের মতো সন্ত্রাসবাদ দমনেও একসঙ্গে কাজ করতে চায় তার দেশ।

Jui  Banner Campaign
ট্যাগ: তেল-গ্যাস
শেয়ারTweetPin

সর্বশেষ

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT