চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে আলাদা গল্প লিখতে চান ম্যাক্সওয়েল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
গ্লেন ম্যাক্সওয়েল

গ্লেন ম্যাক্সওয়েল

ওয়ানডে দলে বেশ নিয়মিত হলেও টেস্ট ক্রিকেটে খুব একটা সুযোগ পাননি গ্লেন ম্যাক্সওয়েল। তবে চলতি বছরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে সাদা পোশাকে নিজেকে মেলে ধরতে সক্ষম হন তিনি। আর তাই জায়গা হয়ে যায় বাংলাদেশ সফরের দলে। আর বাংলাদেশের মাটিতেও ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। ব্যাটিং-ফিল্ডিংয়ের পাশাপাশি বোলিং দিয়ে এই সফরে আলাদা গল্প লিখতে চান ম্যাক্সওয়েল।

বাংলাদেশ সফরকে সামনে রেখে এক সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করছে অস্ট্রেলিয়ানরা। সেখানেই অনুশীলনের ফাঁকে ম্যাক্সওয়েল জানান নিজের আত্মবিশ্বাসের কথা। বলেন, ‘গত এক মাস ধরে আমি কঠোর অনুশীলন করে আসছি। চেষ্টা করে আসছি যতটা সম্ভব নিজেকে তৈরি করার। আমি অনুশীলনে দৌড়াচ্ছি এবং যতটা সম্ভব ব্যাটিং করে যাচ্ছি, পাশাপাশি বোলিং নিয়েও কাজ করছি এবং চেষ্টা করছি নিজেকে প্রস্তুত করে তুলতে। বাংলাদেশের মাটিতে ভালো করার ব্যাপারে আমি আশাবাদী।’

২০১২ সালে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছিল অস্ট্রেলিয়ান ব্যাটিং অলরাউন্ডার গ্ল্যান ম্যাক্সওয়েলের। এরপর থেকেই একটু একটু করে প্রতিনিয়ত নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে দলের অপরিহার্য অংশ হয়ে উঠেছেন তিনি।

Banglabid

এখন পর্যন্ত ৫টি টেস্ট ম্যাচে ২৩.৯০ গড়ে ২৮৯ রান সংগ্রহ করেছেন এই অজি ক্রিকেটার। গত বছর রাঁচি টেস্টে অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন ম্যাক্সওয়েল। তবে পরবর্তীতে মিচেল মার্শের ইনজুরিতে দলে ডাক পান এই অজি ব্যাটিং অলরাউন্ডার। আর হঠাত্ সুযোগ পেয়েই নিজের জাত চেনাতে সক্ষম হন তিনি। প্রথম ইনিংসেই তুলে নেন নিজের অভিষেক টেস্ট সেঞ্চুরি।

এখন পর্যন্ত ৭৭টি ওয়ানডে ম্যাচে ৩২.৯৫ গড়ে ১৯৭৭ রান সংগ্রহ করেছেন ম্যাক্সওয়েল। ওয়ানডেতে এক সেঞ্চুরি আর ১৫টি হাফ সেঞ্চুরির মালিক এখনো টেস্টে নিজের জায়গা পাকাপোক্ত করতে পারেননি। তবে বাংলাদেশ সফরে রানের মধ্যে থেকে সেই অনিশ্চয়তাও দূর করতে মরিয়া তিনি।

২৮ বছর বয়সী ম্যাক্সওয়েল বলেন, ‘দলে আবারো অন্তর্ভুক্ত হতে পারাটা দারুণ অর্জন ছিল। টেস্টের প্রথম ইনিংসে যা করতে পেরেছি তা নিয়ে আমি গর্বিত। এটি আমার জন্য অনেক বিশেষ কিছু ছিল এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য তা আমাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছে। এবার সেটা ধরে রেখে দলে জায়গা নিশ্চিত করতে হবে।’

Reneta

টেস্ট সিরিজের জন্য অফ স্পিনার ম্যাক্সওয়েলকেও তৈরি হতে বলেছেন স্মিথ। তিনি বলেছেন, ‘আশা করি সে তার বোলিং নিয়ে কাজ করে যাবে। যদি ভালো করতে থাকে, আমার হাতে তাহলে বিকল্প একটি বাড়বে।’

ম্যাক্সওয়েল জানান, বোলিং নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন। রান আপ একটু ছোট করেছেন। দলে জায়গা পাকা করতে বোলিংটাকেও দেখছেন গুরুত্ব দিয়ে।

তিনি বলেন, ‘এই সফরে আমি বোলিংয়ের সুযোগ পেতে চাই এবং আশা করি দেখাতে পরব যে বোলিং নিয়ে অনেক কাজ করেছি আমি। আমার এই স্কিল দিয়ে নিশ্চিতভাবে দলে অবদান রাখতে পারি এবং দলের ৬ নম্বর জায়গাটি পাকা করার চেষ্টায় বোলিং হতে পারে আমার বাড়তি একটি শক্তি।’

বোলিং না পেলেও ভারতে পারফরম্যান্সের পর বাংলাদেশ সিরিজে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারের ছয় নম্বরে ম্যাক্সওয়েলের খেলা নিশ্চিত। অন্তত প্রথম টেস্টে।

দুটি টেস্ট খেলার জন্য আগামী ১৮ আগস্ট বাংলাদেশে পৌঁছানোর কথা স্টিভেন স্মিথের দলের। এরপর ২২-২৪ আগস্ট ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ খেলবে অজিরা। তারপর শুরু হবে মূল সিরিজ। ২৭-৩১ আগস্ট প্রথম টেস্ট ঢাকায় ও ৪-৮ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্লেন ম্যাক্সওয়েল
শেয়ারTweetPin

সর্বশেষ

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬

সরকারি সেবায় দালালের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন তুলেছেন জাইমা রহমান

আগস্ট ১২, ২০২৬

‘পরিবেশের ভারসাম্য রক্ষা করাই আগামীর চ্যালেঞ্জ’

আগস্ট ১২, ২০২৬
বাংলাদেশের স্কুলের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটির বিষয়ে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভালো শিক্ষার্থী নয়, দুর্বল শিক্ষার্থীকে এগিয়ে নেওয়াই বড় অর্জন’

আগস্ট ১২, ২০২৬

পানিতে ডুবে চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT