চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে আইএস জঙ্গি নাশকতা প্রমাণে মরিয়া ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০২ পূর্বাহ্ন ২৮, অক্টোবর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

বাংলাদেশে দুই বিদেশী নাগরিক হত্যা এবং তাজিয়া মিছিলের প্রস্তুতিতে হামলার ঘটনায় আইএস জড়িত নয় বলে বাংলাদেশ সরকার দাবি করে আসলেও যুক্তরাষ্ট্র ভিত্তিক উগ্রপন্থি বার্তা-প্রচারণা পর্যবেক্ষক প্রতিষ্ঠান সাইট ইন্টিলিজেন্স গ্রুপ তা মানতে নারাজ।

মঙ্গলবার গ্রুপটির ওয়েবসাইটে একটি জরুরি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের নাশকতায় আইএস জঙ্গিগোষ্টি জড়িত বলে দাবি করেছে। বুধবার সাইটের টুইটার পেজেও বিজ্ঞপ্তিটি টুইট করা হয়।

‘বাংলাদেশ সরকার আইএস’র হামলার দাবির সত্যতাকে মেনে নিতে অনিচ্ছুক’ শিরোনামের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৮ সেপ্টেম্বর ঢাকায় ইতালির নাগরিক টাভেলা সিজার, পরে ৩ অক্টোবর রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও এবং সর্বশেষ শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলে বোমা হামলার ঘটনায় ইসলামিক স্টেট বা আই্এস দায় দায়িত্ব স্বীকার করে নিয়েছিলো। কিন্তু বাংলাদেশ সরকার এসব হামলার ঘটনায় আইএস সম্পৃক্ততার বিষয়টি তীব্রভাবে নাকচ করে দেয়।

এসব হামলায় আইএস’র সম্পৃক্ততার দাবি নাকচের মাধ্যমে তাদের আড়ালে রাখার বিভ্রান্তিকর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে সাইটটি। একই সঙ্গে সরকার সাইট ইন্টিলিজেন্স এবং এর পরিচালক রিটা ক্যাটজ-এর বিরুদ্ধে নেতিবাচক প্রচারের মাধ্যমে মানহানির চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করা হয় সেখানে।

ওয়েবসাইটটি বলছে, তাদের দাবি খাঁটি ও নির্ভুল এবং যাচাই-বাছাই সংক্রান্ত নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমেই এর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে তারা নিশ্চিত হয়েছে।

এই ওয়েবসাইটেই বিদেশী নাগরিক হত্যার ঘটনায় আইএস’র হামলার বিষয়ে প্রথম তথ্য প্রচার করা হয়েছিলো। শুরু থেকেই এরা টাভেলা হত্যার ঘটনায় আইএস জড়িত থাকার দাবি করে এলেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ওই ঘটনায় বিরোধী দল বিএনপির একজন স্থানীয় নেতা অভিযুক্ত বলে জানানো হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: বিদেশী হত্যাহোসেনীদালান-হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোট দেয়ার খবর জানালেন ক্রীড়াঙ্গনের যে তারকারা

ফেব্রুয়ারি ১২, ২০২৬

তিন আসনের নির্বাচন স্থগিতের আবেদন জামায়াত জোটের

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো: তারেক রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সংসদ নির্বাচন ও গণভোট: ভোট গ্রহণ শেষ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনে ৭০ শতাংশ ভোটগ্রহণ, কারচুপির অভিযোগ জামায়াত প্রার্থীর

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT