চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশসহ সাত দেশের সঙ্গে সরাসরি বিশ্বকাপে শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৫ পূর্বাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A

২০১৯ বিশ্বকাপে সরাসরি যে আট দল খেলবে তাদের নাম ঘোষণা করেছে আইসিসি। আগে মোটামুটি সাতটি দল চূড়ান্ত ছিল। এবার তাদের সঙ্গে যোগ হয়েছে শ্রীলঙ্কা।

বাংলাদেশ র‌্যাঙ্কিংয়ে সাতে থাকায় অনেকটাই নিশ্চিত ছিল সরাসরি বিশ্বকাপ খেলা। এবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আনুষ্ঠানিকভাবে সুসংবাদ জানাল বাংলাদেশসহ বাকি সাত দলকে।

বাংলাদেশ ছাড়াও সরাসরি বিশ্বকাপ খেলবে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আগামী বিশ্বকাপে সরাসরি খেলার শর্ত ছিল এ বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র‌্যাঙ্কিংয়ে সেরা আটে থাকা। মঙ্গলবার পর্যন্ত শেষ আটের লড়াইয়ে কাগজে-কলমে টিকেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে বুধবার ম্যানচেস্টারে পাঁচ ম্যাচের ওয়ানেড সিরিজের প্রথমটিতে ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ায় আইসিসির নির্ধারিত সময়ের আগে চূড়ান্ত হয়ে গেল র‌্যাঙ্কিংয়ে সেরা আট।

বাকি চার ওয়ানডে জিতলেও সাত নম্বরে থাকা বাংলাদেশ এমনকি আট নম্বরে থাকা শ্রীলঙ্কাকে টপকাতে পারবে না নয় নম্বরে থাকা দল ওয়েস্ট ইন্ডিজ। আইসিসি ঘোষিত সবশেষ র‌্যাঙ্কিং অনুযায়ী ৯৪ পয়েন্ট নিয়ে সাতে বাংলাদেশ, ৮৬ পয়েন্ট নিয়ে আটে শ্রীলঙ্কা, ৭৮ পয়েন্ট নিয়ে নয় নম্বরে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের সুযোগ এখনই শেষ হয়ে যায়নি। বাছাই পর্ব খেলে শীর্ষ দুই দলের মধ্যে থাকতে পারলে মূল লড়াইয়ে দেখা যাবে গেইলদের।

Reneta

ইংল্যান্ডে ২০১৯ সালের ৩০ মে ১০ দলের অংশগ্রহণে শুরু হবে বিশ্বকাপ। তার আগে বাছাইপর্বে অংশ নেবে ওয়েস্ট ইন্ডিজ,  আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। সেরা দুটি দল সুযোগ পাবে বিশ্বকাপ খেলার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০১৯ বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (সংগৃহীত)।

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আপডেট দিল নির্বাচন কমিশন

জুলাই ১৬, ২০২৬

এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাই ১৬, ২০২৬

পিকফোর্ডের পানির বোতলে পেনাল্টি পরিকল্পনা, ফাঁস করে দিলো আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘন্টায় হামে আরও ৮ জনের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT