চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে হুমকি দিয়ে রাখলেন মরগান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫২ অপরাহ্ণ ৩১, মে ২০১৭
স্পোর্টস
A A
ছবি: বিসিবি

ছবি: বিসিবি

২০১৫ বিশ্বকাপের সেই হারের কথা তাহলে ভুলেননি ইওন মরগান। অ্যাডিলেডে বাংলাদেশের কাছে যে হারে গ্রুপপর্বেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল ইংল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফিতে উদ্বোধনী ম্যাচে নিজেদের মাটিতে আবার টাইগারদের মুখোমুখি ইংলিশ সিংহরা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দুই বছর আগের সেই হারের কথা যখন মরগানকে মনে করিয়ে দেয়া হল যেন ফুঁৎকার দিয়ে উড়িয়ে দিতে চাইলেন। খেলাটা যে নিজেদের মাটিতে সেটা মনে করিয়ে দিয়ে মাশরাফিদের প্রচ্ছন্ন এক হুমকিও দিয়ে রাখলেন ইংলিশ দলপতি।

একই সংবাদ সম্মেলনে মরগানের আগে মাশরাফি দুষ্টুমির ছলে বলে গেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির মাত্র এক হাত দূরে বাংলাদেশ। প্রায় একই প্রশ্ন একটু ঘুরিয়ে করা হল মরগানকে। তাকে জিজ্ঞেস করা হল শিরোপার জন্য বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ? সঙ্গে মনে করিয়ে দেয়া হল গতকাল ভারতের বিপক্ষে ওভালে টাইগাররা অলআউট হয়েছে
মাত্র ৮৪ রানেও।

মরগান উত্তর দিলেন বেশ গম্ভীর ভাবেই। জানালেন চ্যাম্পিয়ন্স ট্রফি উঁচিয়ে ধরতে শুধু বাংলাদেশ নয়; প্রতিটি ম্যাচই তাদের জন্য গুরুত্বপূর্ণ, ‘আমার কাছে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। এই ধরনের টুর্নামেন্টে একটি ছোটখাটো ভুলও অমার্জনীয়। আমাদের প্রতি ম্যাচেই জয় পেতে হবে। যদি এর নিশ্চয়তা দিতে পারি তাহলে অবশ্যই নিজেদের ঘরে ট্রফিটা আমরা নিয়ে আসতে পারবো।’

কিছুক্ষণ পরেই মরগানের কাছে প্রশ্ন রাখা হল টানা দুই ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের কাছে হার দেখেছে ইংলিশরা। তাই মাশরাফির দলের বিপক্ষে ম্যাচটাকে প্রতিশোধের মনে করেন কিনা? প্রশ্নের উত্তরে বেশ বিরক্তই মনে হল মরগানকে। পাল্টা মনে করিয়ে দিলেন খেলাটা কিন্তু তাদের মাটিতেই, ফেভারিট মানেন নিজেদেরকেই, ‘দেখুন আমাদের সাম্প্রতিক ফর্মও কিন্তু আপনাদের মাথায় আনতে হবে। বাংলাদেশ আমাদের বিপক্ষে যে ম্যাচগুলো জিতেছে তার বেশির ভাগই নিজেদের মাটিতে। নিজ দেশে তারা পাঁচটি সিরিজ জিতেছে। আমাদের মাটিতে আমরাই সেরা। আমাদের এই দলটা বেশ কিছুদিন একসঙ্গে খেলছে। এদের নিয়ে আমি বেশ গর্বিত।’

ইংলিশদের বর্তমান দলটা এমনিতেই বেশ ফর্মে আছে। সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজও জিতেছে। তবে শেষ ম্যাচটায় মিল আছে বাংলাদেশের সঙ্গে। প্রোটিয়াদের বিপক্ষে ২০ রানে যে ৬ উইকেট হারিয়েছিল তারা। তবে নিজ মাটিতে শক্তির কথা বিবেচনা করে নিজেদের ফেভারিট মানতেই পারেন মরগানরা।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

খবর পড়ে অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মে ১০, ২০২৬

সব মানুষের ব্যাংক হিসেবে ভূমিকা রাখতে চায় শাহজালাল ইসলামী ব্যাংক

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বড় পরিকল্পনা আছে: মাহাদী আমিন

মে ১০, ২০২৬

রাতে এল ক্ল্যাসিকো মহারণ: পরিসংখ্যান কী বলছে

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদী বন্দরে সতর্কতা

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT