চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৪ পূর্বাহ্ণ ২২, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

সিরিজটা বাংলাদেশ নিয়েছিল বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে। কিন্তু প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র অপেক্ষায় ছিল চমক দেখানোর। মার্কিনমুলুকে টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় জয়টি পেয়েছে স্বাগতিক দল। হিউস্টনে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে তারা। র‌্যাঙ্কিংয়ে ১০ ধাপ পিছিয়ে থাকা দলটির খেলোয়াড়দের এমন জয়ের উদযাপন অবশ্য ছিল সাদামাটা।

বাংলাদেশের দেয়া ১৫৪ রানের লক্ষ্য ৩ বল আগেই তাড়া করে জেতে যু্ক্তরাষ্ট্র। হারমিত সিংহের ১৩ বলে ৩৩ রানের বিধ্বংসী ইনিংস আর কোরি অ্যান্ডারসনের দায়িত্বশীল ২৫ বলে ৩৪ রানের ইনিংসে জয় পায় বিশ্বকাপের স্বাগতিক দেশ।

শেষ ওভারে ৯ রানের দরকার ছিল যুক্তরাষ্ট্রের। সাকিব আল হাসান, রিশাদ হোসেনের ওভার থাকলেও বোলিংয়ে আনা হয় অকেশনাল স্পিনার মাহমুদউল্লাহ রিয়াদকে। প্রথম ৩ বল থেকে প্রতিপক্ষ তুলে নেয় প্রয়োজনীয় রান। প্রথম বলে ছয় হাঁকান অ্যান্ডারসন।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দেখাতেই বাংলাদেশকে হারিয়ে দিল যুক্তরাষ্ট্র। বাংলাদেশের খেলোয়াড়দের ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ঘাটতি চোখে পড়েছে। পাওয়ার প্লে’র ব্যাটিংয়েও এগিয়ে ছিল স্বাগতিক দল। বাংলাদেশ ২ উইকেটে তোলে ৩৭ রান, সেখানে যুক্তরাষ্ট্র ১ উইকেট হারিয়ে জমা করে ৪৩ রান। শেষের ঝড়ো ব্যাটিংয়েও বাংলাদেশকে পেছনে ফেলে তারা। মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ৪১ রান খরচায় দুটি উইকেট নেন। রিশাদ ২ ওভারে ১৬ রানে নেন এক উইকেট।

৩১ রানে একটি উইকেট নেন শরিফুল ইসলাম। সাকিব ৩ ওভারে মাত্র ১৬ রান দেন, কোনো উইকেট পাননি।

টি-টুয়েন্টিতে বাংলাদেশ দলের বড় দুশ্চিন্তার নাম ব্যাটিং। মোটাদাগে বললে টপঅর্ডার আর পাওয়ার প্লে। যুক্তরাষ্ট্রের বোলারদের সামনেও দেখা মেলে পুরনো দুর্দশার চিত্র। ৪ ওভারে বিনা উইকেটে ৩৪ রান তুলে ফেলার পরও পাওয়ার প্লে’তে আসে মোটে ৩৭ রান।

Reneta

চার বলের ব্যবধানে লিটন দাস ও সৌম্য সরকারের সাজঘরে ফেরার পর ১১.২ ওভারে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৬৮/৪। বিপর্যয় থেকে তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদ টেনে তোলেন। সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে এনে দেন ১৫৩ রানের পুঁজি।

টেক্সাসের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স মাঠে স্থানীয় সময় সকালের আবহাওয়া ছিল মেঘলা। বোলিংয়ের জন্য অনুকূল কন্ডিশনে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান যুক্তরাষ্ট্র অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। সৌম্য-লিটন ওপেনিংয়ে ভালো সূচনা এনে দিয়ে ফেরার পর ১২ ওভার পর্যন্ত ধুঁকতে হয় বাংলাদেশকে।

এটি দুই দলেরই মুখোমুখি হওয়া প্রথম আন্তর্জাতিক ম্যাচ। শুরুটা দেখেশুনে করেন সৌম্য-লিটন। ২ ওভারে ১১ রান তোলা বাংলাদেশ পরের দুই ওভারে ২৩ রান যোগ করেন। পঞ্চম ওভারের জাসদীপ সিংহের তৃতীয় ডেলিভারি নিচু হয়ে এসে প্যাডে লাগে লিটনের। ডানহাতি পেসারের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন বাংলাদেশ ওপেনার। ১৫ বলে একটি করে চার-ছয়ে করেন ১৪ রান। পরের ওভারের প্রথম বলে সাজঘরে ফেরেন সৌম্য। অফস্পিনার স্টিভেন টেইলরকে ছক্কা মারতে গিয়ে ডিপ মিড উইকেটে সীমানা দড়ির কাছে ধরা পড়েন।  ১৩ বলে তিন বাউন্ডারিতে ২০ রান করেন সৌম্য।

তিনে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২২ গজে মানিয়ে নিতে পারেননি। ১১ বলে ৩ রান করে ফেরেন সাজঘরে। হতাশ করেছেন অভিজ্ঞ সাকিব আল হাসান। ১২ বলে ৬ রান করে ফেরেন। ৩৪ রানের মধ্যে চার উইকেট হারানো দলকে পথ দেখান হৃদয়-মাহমুদউল্লাহ। ৪৪ বলে ৬৭ রানের জুটি গড়েন।

বিশ্বকাপ স্কোয়াডের খেলোয়াড়দের নিয়ে গড়া হয় একাদশ। র‌্যাঙ্কিংয়ে ১০ ধাপ পিছিয়ে থাকা দলের বিপক্ষে পূর্ণশক্তি নিয়ে নামে বাংলাদেশ। তারপরও ব্যাটিংটা টি-টুয়েন্টি সুলভ হয়নি। ৪৭ বলে ৫৮ রানের ইনিংস খেলে শেষ বলে আউট হন হৃদয়। ৪টি চার ও ২টি ছয়ের মার ছিল তার ইনিংসে। ২২ বলে দুটি চার একটি ছয়ে ৩১ রান করেন সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহ। ৫ বলে দুটি চারে ৯ রানে অপরাজিত থাকেন জাকের আলী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রথম টি-টুয়েন্টিবাংলাদেশ-যুক্তরাষ্ট্রলিড স্পোর্টসহিউস্টন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টানা বর্ষণে জলাবদ্ধ ঢাকার বিভিন্ন এলাকা, ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টি

জুলাই ১২, ২০২৬

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

জুলাই ১২, ২০২৬

অতিরিক্ত সময়ে গড়াল আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের ভাগ্য

জুলাই ১২, ২০২৬

ম্যাক অ্যালিস্টারের গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

হালান্ডের নরওয়ের রূপকথা থামল, বেলিংহ্যামের জোড়ায় সেমিতে ইংল্যান্ড

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT