চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে প্রতিদান দিতে চাই: বাঙ্গুরা

আরিফ চৌধুরীআরিফ চৌধুরী
৬:৫৫ পূর্বাহ্ণ ২৩, জুন ২০১৫
অন্যান্য, সাক্ষাতকার
A A

শক্তিশালী জাতীয় দল গড়ার টার্গেট নিয়ে তিনজন বিদেশী ফুটবলারকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হচ্ছে। বাফুফের কাছে যে ৩ জনের তালিকা দিয়েছেন ডাচ কোচ লোডিভিক ডি ক্রুইফ তারা হলেন: মোহামেডানের ইসমাইল বাঙ্গুরা, আবাহনীর সামাদ ইউসুফ এবং শেখ রাসেলের চিগুজি কিংসলে। বাংলাদেশী হওয়ার প্রস্তাব পেয়ে খুশি তিন জনই।

মোহামেডান ক্লাবে চ্যানেল আই অনলাইনের সঙ্গে সাক্ষাতকারে আরও অনেক কথাই বলেছেন ইসমাইল বাঙ্গুরা।

চ্যানেল আই অনলাইন: ইসমাইল আপনি কি বাংলা বুঝতে বা বলতে পারেন?

ইসমাইল বাঙ্গুরা: হ্যা, আমি বাংলা বুঝতে পারি অনেক কিন্তু বলতে পারি কিছু কিছু।

চ্যানেল আই অনলাইন: কি কি বলতে পারেন?

ইসমাইল বাঙ্গুরা: (হেসে) এইতো, তাড়াতাড়ি মানে কুইক, তুমি কেমন আছো, আমি ভালো আছি, নাস্তা মানে ব্রেকফাস্ট ইত্যাদি কিছু শব্দ বলতে এবং বুঝতে পারি। টিমমেটদের কাছেই শিখেছি এসব।

Reneta

চ্যানেল আই অনলাইন: আপনি তো এখন একজন বাংলাদেশী হওয়ার পথে, এটা ভাবতে কেমন লাগছে?

ইসমাইল বাঙ্গুরা: হ্যাঁ, আমার সঙ্গে কোচ কথা বলেছেন, আমাকে বাংলাদেশের সিটিজেনশিপ দিতে চাচ্ছেন এটা আমার জন্য খুব ভালো খবর। আমি এবং আমার পরিবার এতে খুশি। এটা আমার জন্য বড় এক ধরনের সুযোগ হিসেবেই দেখছি আমি।

চ্যানেল আই অনলাইন: কোচ কি বলেছেন আপনাকে?

ইসমাইল বাঙ্গুরা: প্রস্তুত হতে বলেছে, আমাকে বাংলাদেশের পক্ষে ফুটবল খেলতে হবে এবং এটা খুব তাড়াতাড়ি।

চ্যানেল আই অনলাইন: তার মানে আপনি মানসিকভাবে তৈরী?

ইসমাইল বাঙ্গুরা: দেখুন আমি একজন পেশাদার ফুটবলার। ফুটবলই আমার সব কিছু। গত ৫ বছর ধরে বাংলাদেশের ক্লাব ফুটবলে খেলছি, এদেশের ফুটবল সম্পর্কে একটা ধারণা আছে। যে কোনো সুযোগই আমি কাজে লাগতে চাই। যদি আমাকে সিটিজেনশিপ দেয়া হয় আমিও চাইবো তার প্রতিদান দিতে। অর্থাৎ বাংলাদেশকে কিছু দিতে চাই।

চ্যানেল আই অনলাইন: ঘরোয়া ফুটবল আর আন্তর্জাতিক ফুটবল কিন্তু অনেক পার্থক্য, আপনি কি তাই মনে করেন?

ইসমাইল বাঙ্গুরা: এটা আমিও বুঝি। জাতীয় দলে যখন সুযোগ পাবো বাংলাদেশের জার্সিতে খেলবো তখন নিশ্চই আমার সিরিয়াসনেসও আরও বেড়ে যাবে।

চ্যানেল আই অনলাইন: বাংলাদেশ জাতীয় দলের খেলা দেখা হয়, কি মনে হয়?

ইসমাইল বাঙ্গুরা: আমি দেখি, সবশেষ তাজিকিস্তানের ম্যাচটা দেখেছি। অনেক খেলোয়াড় আছে যারা অনেক দিন ধরে জাতীয় দলের সদস্য। তাদের বোঝাপড়াটা দারুণ। তবে ম্যাচ প্র্যাকটিস কম বলেই মনে হয় ফলাফল আসছে না।

চ্যানেল আই অনলাইন: জাতীয় দলের সুযোগ সুবিধা সম্পর্কে কোন ধারণা আছে।

ইসমাইল বাঙ্গুরা: খুব বেশি জানি না, তবে এখন টিম মেটরা অনেক কথা বলে। আমি শুনি।

চ্যানেল আই অনলাইন: আর্থিক বিষয়ে বাফুফের সঙ্গে বা কোচের সঙ্গে কি কোনো কথা হলো?

ইসমাইল বাঙ্গুরা: না এখনও কিছু চূড়ান্ত না, তবে এসব নিয়ে সমস্যা হবে না বলেই মনে হয় আমার।

চ্যানেল আই অনলাইন: আপনি কি বিবাহিত?

ইসমাইল বাঙ্গুরা: হ্যা আমার স্ত্রী এবং একটা সন্তান আছে, তারা গিনিতেই থাকে। স্কাইপিতে প্রতিদিনই কথা হয়।

চ্যানেল আই অনলাইন: নাগরিকত্ব পেলে কি তারা বাংলাদেশে আসবে?

ইসমাইল বাঙ্গুরা: হ্যা অবশ্যই, আমিই তাদের নিয়ে আসবো। আশা করি তাদের বাংলাদেশ ভালো লাগবে।

চ্যানেল আই অনলাইন: আপনার প্রিয় কোনটা গিনি না বাংলাদেশ?

ইসমাইল বাঙ্গুরা: (হাসি) সিটিজেনশিপটা আগে হোক তখন বলতে পারবো। তবে এখানকার মানুষ অনেক ভালো, ফুটবলটাও এনজয় করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ফুটবল
শেয়ারTweetPin

সর্বশেষ

আইসিটি সেক্টর: উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিলের প্রস্তাব

জুন ১১, ২০২৬

জুলাই শহীদ ও আহতদের পরিবারের আবাসনে ৩০০ কোটি টাকা বরাদ্দ

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এলপিজি শিল্পে শুল্ক রেয়াত বহাল, ২০২৭ সালের জুন পর্যন্ত রেয়াত সুবিধা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সিমেন্ট উৎপাদন ব্যয় কমাতে আমদানি শুল্ক কমানোর প্রস্তাব

জুন ১১, ২০২৬

৪১ ওভারে ১৯২ করলেই সিরিজ জিতবে বাংলাদেশ

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT