চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে অভিনন্দন জানালেন লিওনার্দো ডিক্যাপ্রিও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২১ পূর্বাহ্ণ ২২, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরের ৭০ মিটার গভীর সমুদ্রের ১ হাজার ৭৪৩ বর্গ কিলোমিটার এলাকাকে মেরিন প্রটেক্টেড এরিয়া হিসেবে ঘোষণা করেছে সরকার। এই উদ্যোগ নেয়ায় সাধুবাদ জানিয়ে বার্তা দিয়েছেন হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও।

শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এক বার্তায় তিনি অভিনন্দন জানান বাংলাদেশ সরকারকে। টুইটে ডিক্যাপ্রিও লিখেছেন, ‘বাংলাদেশ সরকার, স্থানীয় জনগোষ্ঠী এবং এনজিওগুলোকে অভিনন্দন জানাই সেন্টমার্টিন দ্বীপের চারপাশে নতুন সামুদ্রিক সুরক্ষিত অঞ্চল তৈরি করার জন্য, যা জীববৈচিত্র্যকে রক্ষা করবে এবং বাংলাদেশের একমাত্র প্রবালপ্রাচীরকে দেবে আবাসভূমি।’

গত ৪ জানুয়ারি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলাধীন বঙ্গোপসাগরের সেন্টমার্টিন দ্বীপের ১ হাজার ৭৪৩ বর্গ কিলোমিটার এলাকাকে ‘মেরিন প্রটেক্টেড এরিয়া’ ঘোষণা করে। অনিয়ন্ত্রিত জাহাজ ও ইঞ্জিনচালিত নৌকার চলাচল, মাত্রাতিরিক্ত মৎস্য সম্পদ আহরণ, সমুদ্রে বর্জ্য ও ক্ষতিকারক রাসায়নিক পদার্থ নিক্ষেপ, প্রবাল উপনিবেশ ধ্বংস, জীববৈচিত্র্য হ্রাস ও জলবায়ু পরিবর্তন রোধে এই উদ্যোগ নেয়া হয়েছে।

বহু বছর ধরেই জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিয়ে কাজ করছেন ডিক্যাপ্রিও। পরিবেশ সংশ্লিষ্ট যে কোনো আন্দোলনে তিনি পথে নেমে পড়েন। প্রচারের পাশাপাশি তহবিলও গঠন করেছেন অভিনেতা।

লিওনার্দো ডিকাপ্রিওকে সর্বশেষ দেখা গেছে নেটফ্লিক্সের ‘ডোন্ট লুক আপ’ ছবিতে। মুক্তির অপেক্ষায় আছে মার্টিন স্করসিস পরিচালিত ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবিটি।

Congrats to the Government of Bangladesh, local communities & NGOs on a newly established Marine Protected Area around Saint Martin’s Island that will protect an incredible community of biodiversity and provide key habitat for Bangladesh’s only coral reef.
(📷 : courtesy of WCS) pic.twitter.com/T286nurs7b

— Leonardo DiCaprio (@LeoDiCaprio) January 21, 2022

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রবাল দ্বীপলিওনার্দো ডিক্যাপ্রিওলিড বিনোদনসেন্টমার্টিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT