চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ সফরের আগে বায়ো বাবলে শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৩ অপরাহ্ন ১২, মে ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

করোনাকালীন সময়ে যে কোনো সিরিজ শুরুর আগে এবং সিরিজ চলাকালীন কোভিড প্রোটোকল মেনে জৈব সুরক্ষা বলয় অর্থাৎ বায়ো বাবলে থাকা বাধ্যতামূলক। বাংলাদেশ সফর শুরুর আগে সুরক্ষা বলয়ে প্রবেশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।

জৈব সুরক্ষা বলয়ে ক্রিকেটারদের সঙ্গে কোচ ও কর্মকর্তারাও যোগ দিয়েছেন। মঙ্গলবার বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে লঙ্কানরা। বলয়ে প্রবেশের আগে সব সদস্যকে করোনা পরীক্ষা করানো হয়েছে। সেই পরীক্ষায় ১৮ জন ক্রিকেটারের রিপোর্ট নেগেটিভ আসে।

শ্রীলঙ্কার ক্রিকেট সূত্রগুলো জানাচ্ছে, প্রাথমিক স্কোয়াডের দুই অনভিষিক্ত ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। কোভিড পজিটিভ হিসেবে শনাক্ত হলেও তারা মূল স্কোয়াডে না থাকায় চিন্তার কারণ নেই।

বাংলাদেশ সফরের দল আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা করেনি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আগামী ২৩ মে বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরুর কথা রয়েছে। স্বাগতিকরা প্রাথমিক দল ঘোষণা করলেও মূল স্কোয়াড চূড়ান্ত হবে ঈদের পর।

শ্রীলঙ্কা দল বাংলাদেশে এসে পৌঁছাবে ১৬ মে। তিন দিনের কোয়ারেন্টিনের পর অনুশীলন শুরু করতে পারবে সফরকারী দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো ২৩, ২৫ ও ২৮ মে।

Jui  Banner Campaign
ট্যাগ: জৈব সুরক্ষা বলয়বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডেলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT