চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের রাজনীতিতে সংলাপের ইতিহাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A
সংলাপ

আওয়ামী লীগের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ নিয়ে আলোচনা চলছে দেশজুড়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নির্বাচনের আগে আগে সংলাপের ইতিহাস বহু পুরনো। এর বাইরেও বিভিন্ন সময় রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সংলাপ হয়েছে। ইতিহাস থেকে তুলে ধরা হলো সেই ধরনের কিছু সংলাপের ঘটনা।

এরশাদের সংলাপ
১৯৮৪ সালে দেশের রাজনৈতিক দলগুলোকে সংলাপে আহ্বান জানিয়েছিলেন এইচ এম এরশাদ। বঙ্গভবনে হওয়া ওই সংলাপে বেগম খালেদা জিয়ার সাত দলের পক্ষ থেকে ৩৩ দফা দাবিনামা দেওয়া হয়েছিল। ওই সংলাপের পরপরই বঙ্গভবনে জামায়াতের সঙ্গে মতবিনিময় করেন এরশাদ।  আবার সংলাপে বসেন শেখ হাসিনার ১৫ দলের নেতাদের সঙ্গেও।

Banglabid

রাজনীতিতে ওই সংলাপ গুরুত্বপূর্ণ কোন রেখাপাত করেনি।

৯৪ সালের তত্ত্বাবধায়ক সরকারের দাবি
১৯৯৪ সালে মাগুরার উপনির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার পর আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করে। ওই সময় সরকারি দল বিএনপির সঙ্গে বিরোধী দলগুলোর সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি নিরসনের চেষ্টায় বাংলাদেশে আসেন তৎকালীন কমনওয়েলথ মহাসচিবের বিশেষ দূত স্যার নিনিয়ান স্টিফেন।

শেষ পর্যন্ত আওয়ামী লীগের তোলা পক্ষপাতিত্বের অভিযোগের মধ্যে কোন ধরনের মধ্যস্থতা না করেই ফিরে যান স্যার নিনিয়ান।

Reneta

জিমি কার্টারের সংলাপ
২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার দুই প্রধান রাজনৈতিক পক্ষের মধ্যে একটি সংলাপে মধ্যস্থতা করার চেষ্টা করেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অবশ্য এ সংলাপ গুরুত্বপূর্ণ কোন ভূমিকা রাখতে পারেনি।

২০০৬: আওয়ামী লীগ-বিএনপির সংলাপ
২০০৬ সালের অক্টোবরে তৎকালীন ক্ষমতাসীন দল বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ও প্রধান বিরোধী দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল সংলাপে বসেন। সেসময় প্রায় তিন সপ্তাহ ধরে সংলাপ হয়েছিল নির্বাচনকালীন সরকার ইস্যুতে। আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির কাছে আনুষ্ঠানিকভাবে ২৯ দফা তুলে ধরা হয়। কিন্তু এত লম্বা সময় ধরে ছয় দফা বৈঠক করেও মান্নান ভূঁইয়া ও আবদুল জলিলের মধ্যে সমঝোতা হয়নি। অবশেষে দুজনই তাদের দলের শীর্ষনেত্রীর কাঁধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছেড়ে দিয়ে সংলাপ সম্পন্ন করেন।

২০১৪: মধ্যস্থতায় তারানকো
২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৩ সালের শেষ দিকে নির্বাচনকালীন সরকার ইস্যুতে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসে বিএনপি। সংকট নিরসনে জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো তিনবার ঢাকা সফর করেন। আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তারানকোর সঙ্গে সরকার ও বিরোধী দলের প্রথম বৈঠকটি হয় ১০ ও ১১ ডিসেম্বর। তৃতীয় বৈঠক হয় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি নিল ওয়াকারের উপস্থিতিতে।

সংলাপটিও রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য তা ফলপ্রসূ হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগএইচ এম এরশাদখালেদা জিয়াজাতীয় ঐক্যফ্রন্টবিএনপিশেখ হাসিনাসংলাপসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT