চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে পাকিস্তানীদের সন্দেহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৫ পূর্বাহ্ণ ২৭, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

টি২০ বিশ্বকাপের সুপার টেনের বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে সন্দেহ করছে পাকিস্তানীরা। চরম নাটকীয়তায় পূর্ণ স্বপ্নভঙের সেই ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র ১ রানে হেরে যায় টাইগাররা।

ওই ম্যাচে শেষ তিন বলে জয়ের জন্য ২ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। কিন্তু সেই রান তো নিতে পারেনি উল্টো তিন উইকেট হারায় বাংলাদেশ। আর ম্যাচের এই ফলাফল নিয়েই সন্দেহ পাকিস্তানিদের।

পাকিস্তানের সাবেক স্পিনার তৌসিফ আহমেদ বলেছেন, বাংলাদেশ ও ভারত ম্যাচের ফলাফল যেহেতু সন্দেহজনক তাই আইসিসি দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিটের ওই ম্যাচ তদন্ত করা প্রয়োজন।

পাকিস্তানের হয়ে ৩৪টি ও ৭০ ওয়ানডে খেলা ৫৭ বছরের এই তারকা জানান, শেষ ওভারে বাংলাদেশ ম্যাচটা ভারতকে যেভাবে উপহার দিল, তাতে ক্রিকেটের কোনো যুক্তি খুঁজে পান না তিনি।

পাকিস্তানের জিও সুপার চ্যানেলকে তৌসিফ বলেন, ‘ম্যাচটা যেভাবে শেষ হয়েছে তা আমার কাছে মোটেও ঠিক মনে হয়নি। আমি মনে করি, আইসিসি দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিটের ওই ম্যাচ তদন্ত করা উচিত।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ এখন অনভিজ্ঞ কোনো দল নয়। ক্রিজে দুজন অভিজ্ঞ ব্যাটসম্যান ছিলেন। কিন্তু আমি বুঝতে পারছি না কেনো তারা ম্যাচের স্কোর আগে সমান না করে বড় শট খেলতে গেল।’

Reneta

তৌসিফ পাকিস্তান জাতীয় দলের সাবেক কোচ ছিলেন। সর্বশেষ প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডের কোচও ছিলেন তিনি। তৌসিফ বলেন, তার অভিজ্ঞতা বলে ম্যাচে এমন কিছু ঘটেছে যেটা সঠিক না।

তিনি বলেন, ‘এটা নিয়ে কি বলবো জানি না। তবে ভালো হয় যদি আইসিসি পুরো ম্যাচটি তদন্ত করে। কারণ সবাই জানে ক্রিকেটে আজকাল কী ঘটে।’

বাংলাদেশের বিপক্ষে ওই ম্যাচ জিতে বিশ্বকাপে কোনো মতে টিকে যায় ভারত। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের হারে সেমির স্বপ্ন বেঁচে থাকে তাদের। আজ সুপার টেনে নিজেদের শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি২০ বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীকে ইচ্ছার কথা জানিয়ে চিঠি লিখে ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর স্বপ্নপূরণ

আগস্ট ৬, ২০২৬

হোয়াটমোরের অধীনে মালয়েশিয়া দলে বাংলাদেশের সাকিব

আগস্ট ৬, ২০২৬

রিয়ালের চুক্তির টেবিলে ফিরছেন ভিনিসিয়াস

আগস্ট ৬, ২০২৬
সড়কে পড়ে থাকা হাত ও পাশে বাইক, দূর থেকে যানবাহন ও পথচারী দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাইতে সড়কে প্রাণ গেল ৪১৬ জনের, বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনায়

আগস্ট ৬, ২০২৬

গ্যাস, বিদ্যুৎ, পানির কৃত্রিম সংকট তৈরি করেছে সরকার: নাহিদ ইসলাম

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT