চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ব্যাংক’কে সর্তক থাকতে হবে: বাণিজ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৭
অর্থনীতি
A A

ব্যাংকিং খাত যেন সঠিকভাবে পরিচালিত হয় সেজন্য বাংলাদেশ ব্যাংককে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন: দেশের অর্থনীতির বড় শক্তি হলো ব্যাংক। ব্যাংকিং খাত সঠিকভাবে পরিচালিত করার জন্য বাংলাদেশ ব্যাংকে সর্তক থাকতে হবে। কারণ এক সময় ব্যাংকগুলো পুঁজিবাজারে ব্যাপক ব্যবসা করেছে। প্রায় শোনা যেত কোন কোন ব্যাংক ১শ’ বা ২শ’ কোটি টাকা লাভ করেছে। কিন্তু ব্যাংক নিয়ে খবরের কাগজে এখন বিভিন্ন আশঙ্কার খবর দেখা যায়।

বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজায় বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

এসময় তিনি বলেন: বহুজাতিক কোম্পানির পাশাপাশি বড় কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করা দরকার। এই বাজারে স্থিতিশীলতা বাড়াতে বহুজাতিক কোম্পানি তালিকাভুক্তিতে পদক্ষেপ নিতে হবে। এ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের কাজ করা উচিৎ।

বাণিজ্যমন্ত্রী বলেন: বাংলাদেশের জন্য পুঁজিবাজার খুবই গুরুত্বপূর্ণ। ২০১০ সালে মার্কেটে একটি অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সঠিক নেতৃত্বের কারণে আজ মার্কেট স্থিতিশীল। এ ধারা ধরে রাখতে হবে।

‘শিক্ষক, চাকরিজীবীসহ সাধারণ মানুষ পুঁজিবাজারে বিনিয়োগ করতে চায়। এ বাজার যদি ঠিক না থাকে তাহলে কীভাবে বিনিয়োগ করবে? বিনিয়োগের ক্ষেত্রে আমাদের সুদের হার সবার চেয়ে বেশি। এ কারণে এফডিআর কমে গেছে। তাহলে মানুষ করবে কী?’

নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বিষয়ে মন্ত্রী বলেন: নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম দেশের বাজারে বাড়লে সবাই খেয়াল রাখে, কিন্তু আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি যে তা কেউ খেয়াল রাখে না। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি পেলে আমাদের দেশেও দাম বৃদ্ধি পায়। কারণ কেউ বেশি দামে কিনে কম দামে বিক্রি করবে না।

Reneta

তবে এ বছর প্রাকৃতিক দুযোর্গের কারণে উৎপাদন কিছুটা কম হয়েছে। আশা করি, খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

বিদ্যুত বিষয়ে তোফায়েল আহমেদ বলেন: ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। আজকে সেটা ১৫ হাজার ৮০০ মেগাওয়াট। ৮২ শতাংশ মানুষ এখন বিদ্যুতের সুবিধা ভোগ করে। ২০২১ সালের আগেই শতভাগ মানুষ বিদ্যুতের সুবিধা ভোগ করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তোফায়েল আহমেদবাণিজ্যমন্ত্রীবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীর মতিঝিল-সবুজবাগ এলাকার শীর্ষ সন্ত্রা/সী তানিম রেজা বাপ্পিকে ৪ সহযোগীসহ গ্রে/প্তার

জুলাই ১৮, ২০২৬

রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় গ্যাস সংকটে ভোগান্তিতে এলাকাবাসী

জুলাই ১৮, ২০২৬

চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে : মির্জা ফখরুল

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ

জুলাই ১৮, ২০২৬

পর্তুগালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT