বাংলা নববর্ষ উপলক্ষে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ব্রিটেনের বাংলাদেশী বংশোদ্ভুত লেবার পার্টির এমপি রুশনারা আলীকে বাংলাদেশ-বিষয়ক বাণিজ্যদূত নিয়োগ করেছেন। ব্রিটেনের সরকারী ওয়েব সাইটে শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পয়লা বৈশাখ ‘বেথনাল গ্রিন অ্যান্ড বো’ আসনের এমপি রুশনারাকে ট্রেড এনভয় নেটওয়ার্কের বাংলাদেশ-বিষয়ক বাণিজ্যদূত হিসেবে নিয়োগ করেন প্রধানমন্ত্রী ক্যামেরন।
ব্রিটেন এবং বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয় ওই বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা সিলেটের মেয়ে। তাঁর জন্ম সিলেটের বিশ্বনাথে।








