চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর নিয়েও অনিশ্চয়তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ২০, মে ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

করোনাভাইরাসের কারণে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ স্থগিত হয়ে আছে সেই কবে থেকে। বাংলাদেশ দলের আয়ারল্যান্ড সফরও স্থগিত একই কারণে। জুলাইয়ে টাইগারদের শ্রীলঙ্কা সফর নিয়েও আছে অনিশ্চয়তা। তামিম-মুশফিকরা কবে আন্তর্জাতিক ম্যাচে মাঠে ফিরবে সেটি নিয়ে কোনোরকম ধারনাও করতে পারছেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড তিন ম্যাচের টেস্ট সিরিজের আয়োজন করতে চাইলেও বিসিবি সভাপতি সাফ জানিয়ে দিলেন, যেখানে অক্টোবর-নভেম্বরের টি-টুয়েন্টি বিশ্বকাপই পিছিয়ে দেয়ার কথা ভাবছে আইসিসি, সেখানে তারও দুই মাস আগে দ্বিপাক্ষিক সিরিজের কথা চিন্তা করা মোটেও সহজ ব্যাপার নয়।

‘দেখেন, আয়োজন করতে চাইলেই তো হল না। আমরা দল পাঠাতে পারব কিনা, আমাদের খেলোয়াড়দের পাঠানো ঠিক হবে কিনা এই মুহূর্তে। কোথায় থাকবে, কী করবে। এগুলো সহজ সিদ্ধান্ত না। একটা জায়গা (শ্রীলঙ্কায় করোনা সংক্রমণ খুব কম) এখন ভালো আছে, একমাস পরে দেখা গেল আবার বিস্তার হচ্ছে ওখানটায়। এটা তো বলা যাচ্ছে না শেষ হবে কোথায় বা কখন কী পরিস্থিতি। আমরা অন্যদের পর্যবেক্ষণ করব। আইসিসি কী করে, এসিসি (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) কী করে, অন্য দেশগুলো কী করছে।’

করোনাভাইরাস পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণে রাখতে পেরেছে শ্রীলঙ্কা সরকার। তাদের ক্রিকেট বোর্ড তাই ভাবছে খেলা ফেরানোর। জুনের শেষদিকে ভারত ও জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দুটি নির্ধারিত সময়েই আয়োজন করতে চায় তারা।

নাজমুল হাসান জানালেন আসন্ন সিরিজ নিয়ে আলোচনা হয়নি লঙ্কান বোর্ড কিংবা বিসিবির অভ্যন্তরেও, ‘না, কোনো আলোচনা হয়নি। বিশ্বকাপ যেটা ছিল সেটাই পেছানোর কথা বলছে। এখানে দ্বিপাক্ষিক কী হবে এটা বলা অত্যন্ত কঠিন। মানে বলতে চাই আইসিসি ইভেন্টগুলো কবে হবে আমরা জানি না। যদি জানতে পারি তাহলে ওই অনুযায়ী আবার রি-শিডিউল করতে হবে। এটা বিরাট ঝামেলা সামনে আছে। এটা সবার জন্য একই। আমরা চেষ্টা করব বেশিরভাগ খেলা যা ছিল তা রাখতে পারি কিনা।’

বুধবার জাতীয় ক্রীড়া পরিষদে করোনায় ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের জন্য আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ২৪টি ফেডারেশন থেকে মনোনীত প্রায় ছয় শতাধিক খেলোয়াড়ের প্রত্যেককে ১০,০০০ টাকার চেক দেয়া হয়েছে। খেলোয়াড়দের পক্ষে তাদের নিজ নিজ ফেডারেশনের প্রতিনিধি চেক গ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান। সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে শ্রীলঙ্কা সফর নিয়ে এসব কথা বলেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাজমুল হাসান পাপনবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১০, ২০২৬

পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস

জুলাই ১০, ২০২৬

টেলিভিশন সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT