মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা গুগল বুধবার বাজারে নিয়ে এসেছে ‘বাংলা নলেজ গ্রাফ’। ল্যারি পেজ ও সার্গে ব্রিন-এর এই সংস্থা জানায়, এবার বাংলা হরফে শব্দ লিখলেই গুগল খুঁজে এনে দেবে সেই শব্দের সঙ্গে যুক্ত যাবতীয় তথ্য।
অর্থাৎ উইকিপিডিয়া এখন বাংলা হরফেও সাড়া দেবে। সঙ্গে থাকবে বানান ঠিক করে দেওয়া বা ‘স্পেল চেক’-এর মতো সুযোগ।
নেট দুনিয়ায় ৮৯৪৬ কোটি ডলার ব্যবসা করা সংস্থা গুগলের নাম শব্দটি এখন ‘খোঁজ’-এর সমার্থক হয়ে উঠেছে।
৪১টি ভাষায় পাওয়া যায় ‘নলেজ গ্রাফ’। বিশ্ব জুড়ে ১০০ কোটিরও বেশি বিষয় গুগলের তথ্যভাণ্ডারে রয়েছে। সঙ্গে রয়েছে সে সম্পর্কে ৭০০০ কোটি তথ্য। এবার সেই তথ্য বাংলা হরফেও চলে আসবে হাতের নাগালে।







