চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫০ অপরাহ্ন ২৭, জানুয়ারি ২০১৮
শিল্প সাহিত্য
A A

সাহিত্যের বিভিন্ন শাখায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১২ সাহিত্যিক বাংলা একাডেমি পুরস্কার-২০১৭’র জন্য নির্বাচিত হয়েছেন।

তারা হলেন; মোহাম্মদ সাদিক ও মারুফুল ইসলাম (কবিতা), মামুন হোসাইন (কথাসাহিত্য), মাহবুবুল হক (প্রবন্ধ), রফিকউল্লাহ্ খান (গবেষণা), আমিনুল ইসলাম ভুইয়া (অনুবাদ), কামরুল হাসান ভুইয়া ও সুরমা জাহিদ (মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য), শাকুর মজিদ (ভ্রমণকাহিনী), মলয় ভৌমিক (নাটক), মোস্তাক আহমেদ (বৈজ্ঞানিক কল্পকাহিনী) এবং ঝর্ণা দাশ পুরকায়স্থ (শিশুসাহিত্য)।

শনিবার বাংলা একাডেমির ড. মুহাম্মদ শহীদুল্লাহ ভবনের শহীদ মুনীর চৌধুরী অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে সাহিত্যের ১০টি শাখায় এ পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।

আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্ত লেখক, গবেষকদের হাতে আনুষ্ঠানিকভাবে এ সাহিত্য পুরস্কার তুলে দেবেন। বিজয়ী প্রত্যেককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেবেন।

পুরস্কারের জন্য নির্বাচিত হওয়ার পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শাকুর মজিদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘এই পুরস্কার পাওয়ার আগ পর্যন্ত মনে করতাম এটি অনেক প্রত্যাশার ও কাঙ্ক্ষিত পুরস্কার। অনেক সম্মানের। পাওয়ার পর মনে হচ্ছে ভ্রমণ ছাড়াও অন্য লেখার দিকে মনোযোগ দেওয়া উচিত আমার।’

কবি মোহাম্মদ সাদিক বলেন, ‘বাংলা কবিতা হাজার বছর ধরে বাঙালি সম্প্রদায়কে সম্মোহিত করে রেখেছে। আমি সেই সম্মোহনী সমুদ্রের একটা বিন্দু স্পর্শ করার চেষ্টা করেছি মাত্র। হাসন রাজা, লাল শাহ, শাহ আব্দুল করিম, রাধারমন দত্তসহ আমাদের যত মরমী কবি ছিলেন আমার এই পুরস্কার তাদের প্রতি উৎসর্গ করছি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

জনগণের অধিকার আদায়ে রাজপথে থাকবে জামায়াতে ইসলামী: জামায়াত আমির

এপ্রিল ১৮, ২০২৬

জ্বালানি তেলের জন্য আজও ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন

এপ্রিল ১৮, ২০২৬

হামের টিকা না দিয়ে বিগত দুই সরকারই ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ প্রণালি আবারও বন্ধ ঘোষণা করল ইরান

এপ্রিল ১৮, ২০২৬

ডিপিএল শুরুর কৃতিত্ব তামিমকে দিতেই হবে: মাহমুদউল্লাহ

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT