চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঁধ নির্মাণে এমন তুঘলকি কাণ্ড!

এনায়েতুর রহমানএনায়েতুর রহমান
৪:১৪ অপরাহ্ণ ০৫, মে ২০১৮
জনপদ, পটুয়াখালী
A A

পটুয়াখালীতে একটি বাঁধ নির্মাণে তুঘলকি কাণ্ডের খেসারত দিতে হচ্ছে ৬৩টি কৃষক পরিবারকে। প্রকল্পের অধিগ্রহণ করা জমি রেখে এসব পরিবারের জমি জবর-দখল করে অপরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণের অভিযোগ উঠেছে পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে।

অনুমোদিত নকশা পাল্টে এতে বাঁধের দৈর্ঘ্য ও নির্মাণ ব্যয় কম হলেও যথাযথভাবে পূর্ণ কাজ বাস্তবায়ন দেখিয়ে ভূয়া বিল ও জমির ক্ষতিপূরণের কয়েক কোটি টাকা হাতিয়ে ভাগাভাগি করে লাভবান হয়েছেন সংশ্লিষ্ট অসাধু জমি মালিক, ঠিকাদার, কর্মকর্তা ও প্রকৌশলীরা।

স্থানীয় প্রভাবশালী ও সংশ্লিষ্ট প্রকৌশলীরা মিথ্যা আশ্বাস ও নানা হয়রানী-নিপীড়নের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্থ ওই পরিবারগুলোকে ক্ষতিপূরণ না দিয়ে, ত্রুটিপূর্ণ অবৈধ বাঁধ নির্মাণ করায় কৃষি জমি, ভিটেমাটি, সহায়-সম্বল সর্বস্ব হারিয়ে তারা এখন নদী তীরে রাস্তায় আশ্রয় নিয়ে কষ্টের জীবন-যাপন করছেন।

অভিযোগ উঠেছে, ক্ষতিগ্রস্থ ওই কৃষকদের জমির ক্ষতিপূরণের টাকা পরিশোধে আদালতের নির্দেশনার পরও নানা কৌশলে যথাযথ পদক্ষেপ নিতে গড়িমসি করছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড।

জানা গেছে, পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বন্যায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ কলাগাছিয়া গ্রামে প্রায় ৩ কিলোমিটার বেড়িবাঁধ পুননির্মাণের জন্য ইসিআরআরপি-২০০৭ প্রকল্পের আওতায় অনুমোদিত কর্মপরিকল্পনার নকশা অনুযায়ী জমি অধিগ্রহণ করে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু ২০১২ সালে বাঁধের নির্মাণ কাজ অবৈধভাবে বাস্তবায়নের ফলে ক্ষতিগ্রস্থ এই কৃষকরা দিনের পর দিন হয়রানী ও প্রতারিত হয়ে আদালতে মামলা করে স্বপক্ষে রায় পেয়েও জমির ক্ষতিপূরণের টাকা পাচ্ছেন না। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলে আর টাকা দেবেনা আশঙ্কায় তাদের ধারণা।

এ কারণে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বিষয়টি দ্রুত সমাধানের উদ্যোগ না নিয়ে নানা কৌশলে দেরি করছেন। সব হারিয়ে কষ্টের দিন কাটানো ৬৩টি ভুক্তভোগী কৃষক পরিবার এ নিয়ে হতাশা অনিশ্চয়তার অবসান চান।

Reneta

অধিগ্রহণের জমি না হারিয়েও যারা ক্ষতিপূরণের টাকা পেয়েছেন সেই সব কৃষকও অসন্তুষ্ট।  তারা বলছেন, টাকা দিলেও শতকরা ৩০ শতাংশ হারে টাকা কেটে রাখা হয়েছে।  টাকা উত্তোলন ও বাঁধ নির্মাণে নানা অনিয়মের অভিযোগ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন জনের বিরুদ্ধে।

এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বলেন, নির্ধারিত স্থান পরিবর্তন করায় বাঁধের দৈর্ঘ্য কমেছে। বেরিবাঁধের ভেতরের দিকে কিছু কিছু জমি আছে। সেসব পানি বোর্ডের অধিগ্রহণ করা।  স্থানীয় পানি উন্নয়ন বোর্ড বলছে তদন্ত চলছে।

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: হাসানুজ্জামান বলেন, এখনই বলা যাবে না ভুল ছিলো কিনা। তদন্ত করে দেখা হচ্ছে কোনটা ভুল, কোনটা সঠিক। তাদের অভিযোগের ভিত্তিতে বাস্তবে কি হয়েছে সেটা জানার জন্য কমিটি কাজ করছে।

বিভিন্ন এলাকায় বাঁধ নির্মাণে ভূল জরিপের কারণে সম্প্রতি পটুয়াখালীর ৩ প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়। কাজ বাস্তবায়নে অনিয়ম হলে এর খেসারতে দুর্ভোগে পড়েন প্রান্তিক কৃষক পরিবার ও ভূমি মালিকরা। ভুক্তভোগীদের প্রশ্ন এমন তুঘলকী কাণ্ডের দায় কার, কবে হবে এর প্রতিকার।

অভিযোগ উঠেছে, বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ নির্মাণের জন্য যে জমি হুকুম দখল করা হয় অনেক ক্ষেত্রেই প্রকৃত ক্ষতিগ্রস্থ চাষী ও ভূমি মালিকরা তাদের ক্ষতিপূরণের টাকা পায় না। এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অনিয়মের কারণে দিনের পর দিন নানাভাবে হয়রানী হচ্ছেন তারা।

ক্ষতিগ্রস্থদের স্বার্থে এ অবস্থার অবসানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরো আন্তরিক হওয়ার আহবান ভুক্তভোগীদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষকলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT