চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঁকখালী নদীতে নৌকাডুবি: ১ জনের মৃতদেহ উদ্ধার

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৭:৩৮ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০২০
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজার শহরের ৬নং বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ দুইজনের মধ্যে মোঃ ইউনুস (৩৫) প্রকাশ লালু নামের ১ জনের মৃতদেহ উদ্ধার হলেও অপরজন নিখোঁজ রয়েছে।

সোমবার বেলা একটার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

মোঃ ইউনুস প্রকাশ লালু কক্সবাজার শহরের নতুন বাহারছড়া সেন্ডেল ফিশারি এলাকার নুরুল আবছারের ছেলে বলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান নিশ্চিত করেছেন। তবে এখনো খোঁজ মেলেনি মোঃ বেলাল (২২) এর।

স্থানীয়রা জানান,রবিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে নৌকাডুবিতে আব্দু শুক্কুর (৩২) নামের এক ব্যক্তি উদ্ধার হলেও নিখোঁজ ছিল দুইজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শখ করে রাতে নৌকায় চড়ে বাঁকখালী নদীতে মাছ ধরতে যায় মোঃ ইউনুস, মোঃ বেলাল ও আব্দু শুক্কুর।

নদীর কূল থেকে একটু দূরে যেতেই প্রবল স্রোতে তাদের বহনকারি নৌকাটি ডুবে যায়। ১ জন সাঁতরে তীরে উঠতে পারলেও ২ জন নিখোঁজ হয়ে যায়।

Reneta

স্থানীয় মাঝি-মাল্লারা বলেন, এরা পেশাদার জেলে নয়। শখের বশে নদীতে মাছ ধরতে এসে এ মর্মান্তিক ঘটনা ঘটে যায়। তাঁরা ৩ জন নৌকা নিয়ে যখন নদীর মাঝে চলে যায় তখন স্রোতের প্রবল বেগের কারণে নৌকা উল্টে যায়।

ফায়ার সার্ভিস কক্সবাজার এর উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, ঘটনার পর পরই তারা উদ্ধার তৎপরতা শুরু করেছে। বেলা একটার দিকে এক জনের মৃতদেহ উদ্ধার করা হলেও এখনো সন্ধান মেলেনি আরেকজনের। উদ্ধার তৎপরতা অব্যাহত আছে বলে ও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিখোঁজনৌকা ডুবিমৃতদেহ উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও উজানের ঢলে ৬ নদীর পানি বিপৎসীমার ওপরে

জুলাই ১০, ২০২৬

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT