চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডের ছবি দক্ষিণে নেয়ার চেষ্টাই করেনি কেউ: অজয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২২
বিনোদন
A A

সম্প্রতি কিচ্চা সুদীপের সঙ্গে ভারতের জাতীয় ভাষা নিয়ে বিতর্কে জড়িয়ে এবং নতুন ছবি ‘রানওয়ে ৩৪’ মুক্তি পাওয়ায় আলোচনায় অজয় দেবগণ। অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন দক্ষিণ ভারতের দর্শকের কাছে বলিউডের ছবি পৌঁছে দেয়া প্রসঙ্গে।

সম্প্রতি এক প্রেস কনফারেন্সে অজয় দেবগণকে জিজ্ঞেস করা হয়, দক্ষিণের ছবি বলিউড কাঁপালেও বলিউডের ছবি কেন দক্ষিণে ভালো ব্যবসা করতে পারে না সেই প্রসঙ্গে। উত্তরে অজয় বলেন, ‘বিষয়টি এরকম নয় যে বলিউডের ছবি দক্ষিণে যাচ্ছে না। কেউ চেষ্টাই করেনি ঠিকমতো। উত্তরের ছবি বড় পরিসরে দক্ষিণে নেয়ার চেষ্টাই করেনি কেউ। কেউ যদি চেষ্টা করে, তাহলে অবশ্যই হবে। দক্ষিণের ছবিগুলো ভালো, তাই ভালো করছে এখানে। আমাদের সিনেমাগুলোও চলছে।’

অভিনেতা আরও বলেন, ‘দক্ষিণের ছবি উত্তরে চালানোর জন্যই তারা বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের সিনেমায় নেন। তারা স্ক্রিপ্টও এমনভাবে তৈরি করেন যা পুরো ভারতে চলবে।’

শুক্রবার ২৯ এপ্রিল একসঙ্গে ভারতের ১৮০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে অজয় নির্মিত তৃতীয় সিনেমা ‘রানওয়ে ৩৪’।

‘রানওয়ে ৩৪’-এ একজন পাইলটের ভূমিকায় অভিনয় করেছেন অজয়। যার নাম ক্যাপ্টেন বিক্রান্ত খান্না, যিনি খারাপ আবহাওয়ার কারণে তার বিমানকে বিমানবন্দরে অবতরণের অনুমতি না দেওয়ায় নিজেকে একটি কঠিন পরিস্থিতির মধ্যে জড়িয়ে ফেলেন। অমিতাভ বচ্চনকে দেখা গেছে একজন তদন্তকারী অফিসারের ভূমিকায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজয় দেবগণতামিলতেলেগুবলিউডসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৫ বিলিয়ন ডলার

জুলাই ১৪, ২০২৬

হরমুজ ইস্যুতে উত্তেজনা: ইরানে একাধিক বিস্ফোরণের শব্দ

জুলাই ১৪, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ ভারী বর্ষণের আশঙ্কা

জুলাই ১৪, ২০২৬

ডিএমপির জুন মাসের মূল্যায়নে ১৫তম বারের মতো শ্রেষ্ঠ এএসআই পলাশ

জুলাই ১৪, ২০২৬

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT