চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডে এবছর যে কারণে বির্তকে ছিলেন তিন খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪২ পূর্বাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৫
বিনোদন
A A

এবছর শুরু থেকে শেষ অবধি বলিউড ইন্ডাস্ট্রির তিন খান বেশ সমালোচনায় ও আলোচনায় ছিলেন। তবে ছবি নিয়ে যতোটা আলোচনায় ছিলেন ঠিক ততটা ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে বেশ বলিপাড়া সহ পুরো ভারত জুড়ে সমালোচনায় আগুনে পুড়েছেন শাহরুখ ও আমির খান। এদিক থেকে সালমান খান বেঁচে গেলেও নিজের মামলা নিয়ে বেশ বির্তকের মধ্যে পড়েছেন তিনি।
 শাহরুখ খান:
ভারতের মহারাষ্ট্রে গরুর মাংস নিষিদ্ধের জের ধরে এক মুসলমান ব্যক্তিকে পিটিয়ে হত্যা, কানাড়া ভাষার এক লেখককে হত্যাসহ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানা ঘটনার পরিপ্রেক্ষিতে শাহরুখ খান প্রথম বলিউডের কোনো অভিনেতা যিনি এ বিষয় নিয়ে মুখ খোলেন। নিজের ৫০তম জন্মদিনে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে কথা বলায় তুমুল বির্তকে জড়ান বলিউডের কিং খান শাহরুখ খান।

মন্তব্যের পরই বিজেপির নেতাদের তোপের মুখে পড়েন তিনি। ভিএইচপি নেত্রী সাধ্বী প্রাচী বলেন, পুরস্কার ফেরানোর কথা বলে রাষ্ট্রদ্রোহিতা করেছেন এসআরকে। অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

যারা যারা পুরস্কার ফিরিয়েছেন, তাদের প্রত্যেকেরই রাষ্ট্রদ্রোহিতার শাস্তি হওয়া উচিত। অনেকে আবার বলেছেন, শাহরুখ পাকিস্তানের দালাল তাকে পাকিস্তানে পাঠিয়ে দেয়া হোক। তবে শাহরুখের পাশে বলিউডের অনেক তারকারা পাশে ছিলেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী অপর্ণা সেন, সালমান খান।

তবে পরিস্থিতি গরম থাকায় মিড ডে’র সঙ্গে এক সাক্ষাতকারে শাহরুখ অবশ্য নিজের মন্তব্য অস্বীকার করে তিনি জানান, কখনোই আমি বলিনি ভারত অসহিষ্ণু। আমি যখনই কোনো বিষয় সম্পর্কে বলি প্রায়ই সেগুলোকে বিকৃত ভাবে, ভুল ভাবে উপস্থাপন করা হয়। এটা খুবই বিরক্তিকর।
আমির খান:
এক খানের আগুন নিভতে না নিভতেই আবারে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে তোপের মুখে পড়েন বলিউডের আরেক খান আমির খান।
বছরের শেষের দিকে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‘পিকে’ খ্যাত এ আমির ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে শঙ্কিত বলে মন্তব্য করেন। তখন তিনি বলেন, ‘আমি, আমার সন্তানরা এবং আমার স্ত্রী কিরণ মনে প্রাণে ভারতীয়। তবুও আমার স্ত্রী ভারতের বর্তমান পরিস্থিতিতে শঙ্কিত হয়ে আমাদের সন্তানদের নিরাপত্তার প্রয়োজনে দেশের বাইরে চলে যাওয়া উচিত বলে মনে করছেন।

এমন মন্তব্যের পরই পুরো ভারত আমিরে উপর ক্ষোভে ফেটে ওঠে। ক্ষমতাসীন বিজেপির তোপের মুখে পড়ার সঙ্গে সঙ্গে বলিউড পাড়ায়ও চলে এ নিয়ে আলোচনা-সমালোচনা। উগ্রবাদীদের তোপের মুখে পড়া আমির খানকে চড় মারার জন্য একটি ওয়েব সাইটও খোলা হয়।

এছাড়া শিব সেনা আমিরকে চড় মারার জন্য ১ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেন। হত্যার হুমকিও দেওয়া হয় আমির ও শাহরুখকে। ক্ষোভ যখন তীব্র আকার ধারণ করে তখনি হঠাৎ করে আমেরিকায় পরিবারসহ বেশ কিছুদিনের পাড়ি জমান তিনি। পরিস্থিতি ঠাণ্ডা হবার পর বর্তমানে তিনি দেশে রয়েছেন।

Reneta

আমিরের এ বিপদের অবশ্য বলিউডের তেমন কাউকেই কাছে পাননি তিনি। তবে তার বিপদে পাশে ছিলেন সঙ্গীত শিল্পী এ আর রহমান ও নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। শাহরুখ খান বা সালমান খানকে তেমনভাবে পাশে পাননি আমির। 
সালমান খান:
শাহরুখ খান ও আমির খান এ বছর যে আগুনে জ্বলেছেন অবশ্য সালমান খান সেই অাগুনে না জ্বলেও জ্বলেছেন দীর্ঘদিনের হত্যা মামলা রায় নিয়ে। এবছর ২০১৫’এ শুরুতে ২০০২ সালে গাড়িচাপা মানুষ হত্যা মামলায় মুম্বাই হাইকোর্ট পাঁচবছরেরে কারাদণ্ড প্রদান করেন। তবে জামিনে মুক্ত হয়ে সিনেমা ‘বাজরাঙ্গি ভাইজান’ ছবির কাজ শেষ করেন তিনি।

সাক্ষ্য প্রমাণ তেমন কোনো মিল না পাওয়ায় আদালত বছরের শেষের দিকে সালমানকে এ মামলা থেকে বেকসুর খালাস দেন। তবে আসল ঘটনা শুরু মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর। হত্যা মামলা থেকে অব্যহতি পেতে ২৫ কোটি রুপি ব্যয় করেছেন সালমান ও তার বাবা সেলিম খান এমন খবরও ভারতীয় গণমাধ্যমের বাতাসে বইতে থাকে।

এছাড়া সালমান ফিরে আসায় বলিউডের নাকি সামগ্রিক ভাবে প্রায় ৫’শ কোটি রুপি বেঁচে গেছে। বছরের প্রখম দিকে ভালো না কাটলেও বছরের মাঝামাঝি সময়ে বক্স কাঁপানো সিনেমা ‘বাজরাঙ্গি ভাইজান’ ও বছরের শেষে ‘প্রেম রতন ধন পায়ো’ দিয়ে এ বছরটি খুব ভালোভাবে শেষ করেছেন দাবাং খান সালমান খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০১৫সালতামামি
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
ছবি: কক্সবাজারে পর্যটক নিহতের মামলার প্রধান আসামি মো. ফরিদ।

প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত অন্তত ৭

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য কী সুখবর!

আগস্ট ৭, ২০২৬
মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু 

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT